Weather Update: উত্তরে বৃষ্টির লাল সতর্কতা,প্লাবনের আশঙ্কা, দক্ষিণেও বৃষ্টির দাপট

রাজ্যে ব্যপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে শনিবার এবং রবিবার বৃষ্টি হতে পারে বলে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্যে ব্যপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শুক্রবার থেকে ভারী-অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে শনিবার এবং রবিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি বাড়তে পারে দক্ষণবঙ্গে সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা বলে হয়েছে। শনি ও রবিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।

   

আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে লাল সতর্কতা রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতেও। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে কমবে বলেই জানিয়েছে হাওয়া মোরগ। রবিবার থেকে আরও কমবে বৃষ্টির পরিমাণ।

অপর দিকে, তিস্তা, তোর্সা, জলঢাকা, সংকোষ নদীর জলস্তর বেড়ে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে প্লাবিত হয়ে নিচু এলাকার ফসলের ক্ষতি হতে পারে। পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা, এর সঙ্গে ধস নেমে যানচলাচল ব্যাহত হতে পারে।

কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ রয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google