হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ‘থালাইভা’ , কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা

বৃহস্পতিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গত সোমবার গভীর রাতে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এর পর হাসপাতালের তরফ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rajnikanth

বৃহস্পতিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। গত সোমবার গভীর রাতে প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে (Rajinikanth)। এর পর হাসপাতালের তরফ থেকে জানানো হয় রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দেয়। কিন্তু অস্ত্র পাচারের প্রয়োজন পরেনি।

ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে (নন সার্জিক্যাল) যার চিকিৎসা করা হয়েছে। এবং একটি স্টেন্ট বসানো হয়েছে। এখন রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুদিন পরে অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। জানা গিয়েছে সেই কথা মতো বৃহস্পতিবার হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতা ছেড়ে দেওয়া হয়। রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরেন থালাইভা।

   

জানা গিয়েছে হাসপাতালের তরফে রজনীকান্তকে (Rajinikanth) দু সপ্তাহের বিশ্রাম নিতে বলা হয়েছে। আপাতত বাড়িতেই থাকবেন অভিনেতা। এর পরে অভিনেতা লোকেশ কনগরাজের ‘কুলি’ ছবির শুটিংয়ে যোগ দিতে পারেন। অভিনেতার বাড়ি ফেরার খবরে খুশি অনুরাগীরা।

প্রসঙ্গত, সোমবার রাতে অভিনেতার অসুস্থার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মনে উদ্বেগ চরমে হয়ে ওঠে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) থালাইভার স্ত্রীকে ফোন করে তার বর্তমান স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন ।

উল্লখ্যে, আগামী ১০ অক্টোবর পরিচালক টিজে গান্নানভেল ‘ভেট্টাইয়ান’ মুক্তি পেতে চলেছে। এটা থালাইভার ১৭০ তম ছবি। এই ছবিতে থালাইভার পাশাপাশি গুরত্বপূর্ণ চরিতে দেখা যাবে অমিতাভ বচ্চনে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google