জলে গেল বোলারদের পরিশ্রম, ৪০ রানে লখনউকে হারাল রাজস্থান রয়্যালস

Kolkata, April 22: আইপিএল ২০২৬-এর ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। এদিন লখনউ-এর জন্য টার্গেট বেশি দিতে পারেনি রাজস্থান। ঘরের মাঠের সুযোগকেও কাজে লাগাতে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
rajasthan-royals-beat-lucknow-by-40-runs-ipl-2026-match-report

Kolkata, April 22: আইপিএল ২০২৬-এর ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস। এদিন লখনউ-এর জন্য টার্গেট বেশি দিতে পারেনি রাজস্থান। ঘরের মাঠের সুযোগকেও কাজে লাগাতে পারল না লখনউ। বোলারদের দাপটে শেষমেষ ৪০ রানের ব্যবধানে ম্যাচটি পকেটে পুড়ল রাজস্থান রয়্যালস। আজকের পর ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসলে রিয়ান পরাগের দল ও ৯ নম্বরেই রয়ে গেল লখনউ।

আরও পড়ুন: IPL: সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় দুবার অভিষেক শর্মা, প্রশংসা করলেন যুবরাজ

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ অধিনায়ক ঋষভ পান্থ। পরিকল্পনা মতো রাজস্থানের ব্যাটারদের চাপে রেখেছিল লখনউ। যশস্বী, বৈভব থেকে ডোনোভান ফেরেইরা – কেউই বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। ব্যতিক্রম রবীন্দ্র জাদেজা (৪৩)। যশস্বী (২২), রিয়ান পরাগ (২০), শিমরন হেটমায়ার (২২), ডোনোভান ফেরেইরা (২০), শুভম দুবে (১৯) প্রত্যাশিত ব্যাটিং করেননি। রান পাননি ধ্রুব জুরেল। নিষ্প্রভ বৈভব। ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রাজস্থান।

   

আরও পড়ুন: কোহলির সঙ্গে খেলার ইচ্ছা নোভাক জোকোভিচের, ভারত সফরের ইঙ্গিতও দিলেন

কিন্তু বোলারদের পরিশ্রমের সুবিচার করতে পারেনি লখনউয়ের ব্যাটাররা। মিচেল মার্শ (৫৫), নিকোলাস পুরান (২২), হিম্মত সিং (১৫) ছাড়া রান পাননি কোনো ব্যাটার। চারজন ০ রানেই সাজঘরে ফিরে যান। ব্যাটিংয়ের এমন করুণ দশা আগে চোখে পড়েনি। লখনউ ইনিংস যখন শেষ হয় তখনো দুই ওভার বাকি ছিল। তার আগেই সবকটি উইকেট হারায় ঋষভ পান্থরা। ১১৯ রানে তাদের ইনিংসে দাঁড়ি পরে।

আরও পড়ুন: ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে অভিযুক্ত হলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া

বোলিং ইনিংসের কথা বলতে হলে, লখনউ-এর বোলাররা কোনো ব্যাটারকে আগ্রাসী মেজাজে খেলতে দেয়নি। ২টি করে উইকেট নেন মহম্মদ শামি, প্রিন্স যাদব, মহসিন খান। উল্টোদিকে একা হাতে প্রতিপক্ষের ৩টি উইকেট শিকার করেন জোফ্রা আর্চার। ২টি করে উইকেট নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা। এছাড়া ১টি করে উইকেট ঝুলিতে যোগ করেন রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোই।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google