সরস্বতী পুজোয় কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

মাঘ মাসের শেষেও পিছু ছাড়ছে না ঠান্ডা৷ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ তবে এবার শীতকে গুড বাই করার পালা চলে এসেছে৷ সরস্বতী পুজোয় আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায়৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মাঘ মাসের শেষেও পিছু ছাড়ছে না ঠান্ডা৷ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ তবে এবার শীতকে গুড বাই করার পালা চলে এসেছে৷ সরস্বতী পুজোয় আবহাওয়ার বড় পরিবর্তন হবে গোটা বাংলায়৷ মঙ্গলবার থেকে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় তৈরি সম্ভাবনা রয়েছে৷ ফলে রয়েছে বৃষ্টির সম্ভবনা৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে৷ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আশঙ্কা রয়েছে৷ এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া৷ সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ৷ তবে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি৷

   

মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বুধবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হবে৷ সরস্বতী পূজার দিন কলকাতায় রাতের দিকে বৃষ্টি হবে এবং ১৫ তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে৷

১৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন রাজ্যে সমস্ত জায়গাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ তবে ১৬ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই৷ আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে৷ উত্তরবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা৷ সেক্ষেত্রে তাপমাত্রা একই থাকবে৷

সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম৷ রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google