Qatar WC: শেষ বিশ্বকাপে মরণ-বাঁচন লড়াই রোনান্ডোর, আরব মুলুক চাইছে জলদি আসুন জাদুকর

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ‘আরব দুনিয়ায় স্বাগত রোনাল্ডো’-এমনই সব মেসেজে আমার মোবাইল ভরে যাচ্ছে। কুয়েত, কাতার, আমিরশাহী, ওমান ও সৌদি আরব (Saudi Arabia) থেকে পরিচিতরা বারবার টেক্সট করছেন। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cristiano Ronaldo

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: ‘আরব দুনিয়ায় স্বাগত রোনাল্ডো’-এমনই সব মেসেজে আমার মোবাইল ভরে যাচ্ছে। কুয়েত, কাতার, আমিরশাহী, ওমান ও সৌদি আরব (Saudi Arabia) থেকে পরিচিতরা বারবার টেক্সট করছেন। তাঁদের উচ্ছাসে অবাক হতে হয়! ফুটবল জাদুকর (Ronaldo) রোনাল্ডো ইউরোপ ছেড়ে আরব মুলুকে নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন-বিপুল অর্থ পাবেন। পেশাদার রোনাল্ডো। তিনি পরবর্তীতে যেখানে পাবেন আরও টাকা সেখানেই যাবেন। তবে আরব দুনিয়ায় অতিথিপরায়নতা চমকে দেয়। সৌদি আরবের ঘরোয়া ফুটবলে আল নাসর (Al Nassr FC) ক্লাবের হয়ে রোনাল্ডো খেলবেন খবরে বাকি পারস্য উপসাগরীয় দেশগুলি যেন পাগল।

প্রতি মরশুমে সৌদি আরবের ক্লাব থেকে ২০০ মিলিয়ন ইউরো পাবেন রোনাল্ড। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হবেন ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার।

   

১৯৫৫ সালে তৈরি হয় আল নাসর ক্লাব

সৌদি আরবের সেরা ক্লাব আল নাসর

একই নামে কুয়েতে আছে একটি ক্লাব

সৌদি রাজ পরিবারের আনুকুল্যে আরব দুনিয়ার অর্থশালী ক্লাব আল নাসর

সৌদি ঘরোয়া লিগে সেরা দলটি এশিয়ার অন্যতম ফুটবল ক্লাব আল নাসর

আড়াই বছরের মেয়াদে সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন রোনাল্ডো। নতুন বছরের শুরু অর্থায়ন ১ জানুয়ারি থেকে সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফুটবল ক্লাব আল-নাসরের হয়ে মাঠে নামবেন তিনি। 

কাতারে বিশ্বকাপের নকআউট ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে পর্তুগাল। হারলেই বিদায়। তাই শেষ বিশ্বকাপে নিজের খেলা দেখাতে মরিয়া পর্তুগিজ তারকা রোনাল্ডো। বিশ্বকাপ শেষে মারহাবা চিৎকারে রোনাল্ডো হবেন সবচেয়ে দামি ফুটবলার

কাতার বিশ্বকাপে খেলতে নামার আগেই ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইউটেড ছেড়েছিলেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন ক্লাবে যোগদান নিয়ে চলছিল কানাঘুষো রোনাল্ডোকে কিনে নিয়েছে সৌদি আরবের ক্লাব আল-নাসর

ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক চ্ছিন্ন করার পর রোনাল্ডোর ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখায় আল-নাসর। শেষ পর্যন্ত আল-নাসরেই যোগ দিলেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google