Purba Medinipur: তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে গ্রেফতার CPIM জেলা সম্পাদক, পুলিশ-বাম সংঘর্ষ

বিডিও অফিসে শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে গিয়ে গ্রেফতার হলেন সিপিআইএম (CPIM) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা সম্পাদক ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
CPIM__SSC_Scam

বিডিও অফিসে শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে আবাস যোজনা সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন জমা দিতে গিয়ে গ্রেফতার হলেন সিপিআইএম (CPIM) পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা সম্পাদক নিরিঞ্জন সিটি। জেলার নন্দকুমারে প্রবল উত্তেজনা।

বিকেল থেকে সন্ধে গড়িয়ে নন্দকুমার সরগরম। ১৩ জন সিপিআইএম সমর্থক গ্রেফতার। পুলিশ ও সিপিআইএম সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধাক্কাধাক্কি চলেছে।

   

পূর্ব মেদিনীপুর জেলা সিপিআইএম সূ্ত্রে খবর, পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার নন্দকুমার বিডিও অফিসে ডেপুটেশন কর্মসুচি ছিল। মিছিল করে সেখানে যান জেলার বাম নেতা ও সমর্থকরা। বিডিও অফিসের সামনে পুলিশ আটকায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই শুরু হয় লাঠি চার্জ। মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে নিরঞ্জন সিহি, পরিতোষ পট্টনায়েক সহ ১৩ জনকে। বেশ কয়েকজন জখম।

সিপিআইএম সমর্থকদের ইটের আঘাতে চার পুলিশকর্মী আহত। তমলুকের এসডিপিও সাকিব আহমেদ জানান, এই ঘটনার পর সিপিআইএমের পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে গ্রেফতার করা হয়

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google