পাঞ্জাবের দাপটে ৩-০ গোলে বিধ্বস্ত হাবাসের ইন্টার কাশী

সায়ন সেনগুপ্ত, কলাকাতা: মোহনবাগান ম্যাচের হোঁচট কাটিয়ে এবার ঘুরে দাঁড়াল পাঞ্জাব এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নেমেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যেখানে তাঁদের ...

By Sayan Sengupta

Published:

Follow Us
punjab-fc-beat-inter-kashi-3-0-habas-team-defeat-isl

সায়ন সেনগুপ্ত, কলাকাতা: মোহনবাগান ম্যাচের হোঁচট কাটিয়ে এবার ঘুরে দাঁড়াল পাঞ্জাব এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নেমেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল গতবারের আইলিগ জয়ী দল তথা ইন্টার কাশী ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব শিবির। দলের হয়ে গোল করেন যথাক্রমে সামির জেলজোকোভিচ, এফিয়ং সুঙ্গুসি এবং বেদে ওসুজি।

আরও পড়ুন: হিমাংশুর জোড়া গোলে দিল্লি টেবিল শীর্ষে, গোয়া রইল তৃতীয় স্থানেই

এদিন প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল পাঞ্জাব শিবিরের ফুটবলারদের। তবে গোলের মুখ খুলতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল দেশের এই প্রথম সারির দলের। প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝিতে জেলজোকোভিচের গোল রে এগিয়ে যায় পাঞ্জাব ব্রিগেড। বলাবাহুল্য। যদিও তারপর বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল দুই শিবির। কিন্তু ফলাফল অপরিবর্তিত থাকে। প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল পাঞ্জাব দল। তবে দ্বিতীয়ার্ধে বাড়তে থাকে ব্যবধান।

   

আরও পড়ুন: “সুযোগ পেলে বাংলার খেলাধুলার ছবি বদলে দেব”, কিরেন রিজিজুর বার্তা

তারপর ৫১ মিনিটের মাথায় এফিয়ং গোল করলেও অনেকটাই চাপে পড়ে যায় প্রতিপক্ষ দল। কিন্তু তবুও ব্যবধান কমিয়ে ম্যাচের ফিরতে বদ্ধপরিকর ছিল নিশু কুমাররা। কিন্তু লড়াই করলেও গোলের মুখ খুলতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় ইন্টার কাশীর আপফ্রন্টের খেলোয়াড়দের। শেষ পর্যন্ত ৭২ মিনিটের মাথায় ফের গোল হজম করে বারাণসীর এই ফুটবল ক্লাব। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকল পাঞ্জাব। তাদের পরেই এক ম্যাচ বেশি খেলে ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google