Cyclone Dana: ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় ডানা, কবে ও কোথায় হামলা?

জাগছে সাগর দানব। এবার তার নাম ডানা। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) জন্ম নেবার সব লক্ষ্ণণ প্রকট। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে  ঘূর্ণিঝড়টির গতিপথ বিশ্লেষণ চলছে। বঙ্গোপসাগর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cyclone Montha to Cross Coast Tonight; Rough Sea Conditions Reported from Digha

জাগছে সাগর দানব। এবার তার নাম ডানা। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের (Cyclone Dana) জন্ম নেবার সব লক্ষ্ণণ প্রকট। চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ‘ডানা’ নামে  ঘূর্ণিঝড়টির গতিপথ বিশ্লেষণ চলছে। বঙ্গোপসাগর উপকূলের তিনটি দেশ ভারত, বাংলাদেশ ও মায়ানমার। ডানা কোনদিকে যাবে?

আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল জানিয়েছে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে স্থলভাগে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।

   

ঘূর্ণিঝড়টি জন্ম নিলে তার নাম হবে ডানা। এই নামটি দিয়েছে কাতার। ঘূর্ণিঝড় ডানা চলতি অক্টোবর মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে বাংলাদেশ আবহাওয়া বিভাগ জানাচ্ছে।

আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের বিশ্লেষণ, আসন্ন ঘূর্ণিঝড়টি বাংলাদেশের বরিশাল বিভাগ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্যবর্তী যে কোনও উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google