‘বিজেপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না!’ যোগী রাজ্যে জোটের জন্য প্রস্তুত ওয়েইসি

মোরাদাবাদ: বছর ঘুরলেই যোগী রাজ্যে নির্বাচন। (Owaisi)তার আগেই রীতিমত বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মিম প্রধান ওয়েইসি উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক জনসভায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি…

owaisi-anti-bjp-alliance

মোরাদাবাদ: বছর ঘুরলেই যোগী রাজ্যে নির্বাচন। (Owaisi)তার আগেই রীতিমত বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মিম প্রধান ওয়েইসি উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক জনসভায় এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি সরাসরি বিজেপি-বিরোধী জোট গঠনের প্রস্তাব দিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছেন।

তিনি বলেন, “আমি আগেও বলেছি, আজও বলছি মজলিস চায় না যে উত্তরপ্রদেশে বিজেপি আবার সরকার গঠন করুক। আমি হাত মেলাতে প্রস্তুত। জোট গঠন করতে প্রস্তুত। এখনই কথা বলার সময়। নির্বাচনের পর কেঁদো না। আমরা চাই না বিজেপি আবার ক্ষমতায় আসুক।”ওয়েইসি আরও যোগ করেন, “আপনারা বলেন, ওয়েইসি প্রার্থী দিলে আমাদের ক্ষতি হবে। আমি তো আপনাদের পাশে লড়তে প্রস্তুত।”

Advertisements

আরও দেখুনঃ পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে POK নিয়েই হবে! বিস্ফোরক রাজনাথ সিং

তিনি স্পষ্ট করে দেন যে তাঁর লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়। “আমাদের লড়াই কখনো কোনো ধর্মের বিরুদ্ধে ছিল না, ভবিষ্যতেও হবে না। আমাদের লড়াই আমাদের সম্মানের জন্য। আমাদের লড়াই ন্যায়ের জন্য। এখন আর আমরা মাদুরে বসে থাকতে চাই না। এখন আমরা সমতা চাই।”জনসভায় ওয়েইসি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের উদ্দেশে ইঙ্গিত করে বলেন, “যদি অখিলেশ চেয়ারের সামনে বসেন, তাহলে ওয়েইসি মেঝেতে পা ছড়িয়ে বসে অধিকার ও ন্যায়ের কথা বলবেন।”

এই বক্তব্যের মাধ্যমে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চেয়েছেন যে, এবার তাঁরা শুধু সমর্থন নয়, সমান অংশীদারিত্ব চান।উত্তরপ্রদেশের রাজনীতিতে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি-বিরোধী দলগুলোর মধ্যে জোট নিয়ে আলোচনা ইতিমধ্যেই চলছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং অন্যান্য ছোট দলের সঙ্গে এআইএমআইএম-এর সম্ভাব্য জোট নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

আরও দেখুনঃ ফের দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের! ইঙ্গিত সরকারের

বিশেষজ্ঞরা বলছেন, মুসলিম ভোটের বড় অংশ যদি একত্রিত হয়, তাহলে বিজেপির জন্য চ্যালেঞ্জ বাড়বে।ওয়েইসি তাঁর বক্তব্যে বারবার জোর দিয়েছেন যে, তাঁদের লড়াই সাম্প্রদায়িকতার নয়, বরং সাংবিধানিক অধিকার ও সম্মানের। তিনি বলেন, “আমরা চাই না কোনো দল আমাদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করুক। আমরা সমান অধিকার চাই।”

মোরাদাবাদের এই জনসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ওয়েইসির জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে, তা এই সমাবেশ থেকে স্পষ্ট হয়েছে।রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, ওয়েইসির এই আক্রমণাত্মক অবস্থান বিজেপিকে অস্বস্তিতে ফেলবে।

উত্তরপ্রদেশে বিজেপি সরকারের বিভিন্ন নীতি বিশেষ করে নাগরিকত্ব সংশোধন আইন, ইউনিফর্ম সিভিল কোড এবং অন্যান্য ইস্যুতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ রয়েছে। ওয়েইসি সেই অসন্তোষকে কাজে লাগিয়ে নিজের দলের প্রভাব বাড়াতে চাইছেন।

আরও দেখুনঃ নাড্ডা বৈঠকে বড় সিদ্ধান্ত! আন্দোলন প্রত্যাহার আরশোলাদের