বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে সাজ সাজ রব। (Nandigram)বাম-বিজেপি সহ শাসক দল তৃণমূলও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার। কালীঘাটে নিজের বাসভবন থেকে মমতা, সুব্রত বক্সী এবং সেনাপতি অভিষেক ত্রিমূর্তির উপস্থিতিতে প্রকাশ হল প্রার্থী তালিকা। এবারের বিধানসভায় আকর্ষণের কেন্দ্র বিন্দু নন্দীগ্রাম। যে নন্দীগ্রাম আন্দোলন থেকেই বাংলার মসনদ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। বিজেপির তরফ থেকে গতকালই জানানো হয়েছিল নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজকে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে ফাঁস হল ভবানীপুরে ফের তার মুখোমুখি হচ্ছেন মমতা এবং নন্দীগ্রামে তার বিপক্ষ ভূমিপুত্র ও প্রাক্তন বিজেপি নেতা পবিত্র কর। ২০২১ এ নন্দীগ্রামে মমতার হারের পরে তৃণমূলের কোনও হেভিওয়েট নেতা নন্দীগ্রাম থেকে প্রার্থী হতেই চাননি হেরে যাওয়ার ভয়ে। তাই তৃণমূলের দরকার ছিল স্থানীয় কোনও মুখ অর্থাৎ ভূমিপুত্র। এবারে নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষ পবিত্র কর বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।
আরও দেখুনঃ নেতারা নারাজ! মুখ পোড়াতে নন্দীগ্রামে ভরসা পদ্মের পবিত্র
নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রামপঞ্চায়েতের সক্রিয় মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। স্থানীয় স্তরে তাঁর প্রভাব যথেষ্ট বলেই সূত্রের খবরে জানা গিয়েছে। ঘটনা চক্রে আজই অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে দলে যোগ দিয়েছেন তিনি এবং তৃণমূল শীর্ষ নেতৃত্ব মনে করেছে শুভেন্দুর বিপক্ষে নন্দীগ্রামের মত উত্তেজনাপূর্ন কেন্দ্রে পবিত্রর কোনও বিকল্প নেই।
ইতিহাস ঘাটলে দেখা যায় ঠিক পাঁচ বছর আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনে মুখোমুখি দেখা গিয়েছিল দুই হেভিওয়েটকে। নির্বাচনের ফলাফলও প্রত্যেকেরই জানা প্রায় হাজার দুয়েক ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু দেখিয়েছিলেন মমতাকেও হারানো যায়। মুখ পুড়েছিল মমতা সহ তৃণমূলের। নির্বাচনের ফলাফলের পর লোডশেডিং করে দেওয়ার অভিযোগ করে সাধারণ মানুষের কাছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে তৃণমূল।
তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়জয়কার হলেও নন্দীগ্রামে তৃণমূল প্রাক্তনী এবং একদা মমতার ছায়াসঙ্গী শুভেন্দুর কাছে হেরে মুখপুড়িয়ে চরম কলঙ্কিত হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় এবং সেই সঙ্গে ঘাসফুল শিবিরও। সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছেছিল মমতার প্রভাব কমেছে। এছাড়া ২০১৯ লোকসভা নির্বাচনে অর্জুন সিং ব্যারাকপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন।
তিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন হেভিওয়েট প্রার্থী দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন। বিষ্ণুপুর থেকে জিতেছিলেন সৌমিত্র খাঁ। এরপর ২০২৪ র লোকসভা নির্বাচনেও দেবাংশু ভট্টাচার্যকে তমলুক থেকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রেও প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাইনি তৃণমূল। বলা ভাল সেই সময়ও কোনও হেভিওয়েট প্রাক্তন বিচারপতির বিপক্ষে দাঁড়াতে সাহস করেননি। সেক্ষেত্রে নির্বাচনের ফলাফলে ব্যাবধান আরও বেড়ে যায়। প্রতিপক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হার হয় দেবাংশুর।
এবারের বিধানসভা নির্বাচনে ফের নন্দীগ্রাম থেকে প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তার বিপক্ষ প্রাক্তন বিজেপি নেতা পবিত্র। এখন দেখার এই নির্ণায়ক মহারণে শুভেন্দুর সঙ্গে সমানে টক্কর দেবেন পবিত্র নাকি ফের অতীতের পুনরাবৃত্তি হবে নন্দীগ্রাম কেন্দ্রে।



















