অগাস্টের শুরুতেই মোদী-মমতার বৈঠকের সম্ভাবনা

অগাস্টে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। আবার ওই সূত্রের দাবি, দিল্লি সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি৷ তবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Narendra Modi-Mamata Banerjee

অগাস্টে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই সূত্রের খবর। আবার ওই সূত্রের দাবি, দিল্লি সফরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন তিনি৷ তবে এবিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর তরফে এখনও অবধি স্পষ্ট করে জানা যায়নি৷

প্রসঙ্গত, একাধিক প্রকল্পের বকেয়া টাকা পড়ে রয়েছে কেন্দ্রের কাছে। কেন্দ্রের তরফে মেটানো হচ্ছে না৷ এই অভিযোগ বারবার তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রয়োজন পড়লে দিল্লিতে গিয়ে বিক্ষোভ দেখাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ পাল্টা কেন্দ্রের যুক্তি ছিল প্রকল্প গুলিতে প্রধানমন্ত্রীর নাম সরতেই টাকা দেওয়া হবে না৷ সেবিষয় নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে মমতার। আলোচনায় উঠে আসতে পারে বকেয়া জিএসটির কথাও৷

   

এই মুহুর্তে শিক্ষক দুর্নীতি নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল৷ রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহুর্তে ইডির হেফাজতে। একের পর এক তৃণমূল বিধায়কদের এই ঘটনায় নাম জড়াতে শুরু করেছে৷ এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটির অধিক টাকা, সোনা, বিদেশী মুদ্রা এবং একাধিক জমির দলিল৷ তদন্ত করতে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে ইডি৷ এরই মধ্যে মোদির সঙ্গে মমতার বৈঠকের জল্পনা দেখা দিতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে৷

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের পরিচালন পরিষদের বৈঠক৷ গত বছর এই বৈঠকে যোগদান করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই বৈঠকে উপস্থিত হতে পারেন তিনি৷ তার জন্য ৬ অগাস্ট উপস্থিত হবেন রাজধানী দিল্লিতে৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google