নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন লোক কল্যাণ মার্গের কাছে (Jitendra Singh)কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিবাদ চলছে। এই আবহেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রতিবাদস্থলে পৌঁছে রাহুল গান্ধীকে উচ্চ নিরাপত্তা এলাকা খালি করার অনুরোধ জানিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
কংগ্রেসের অভিযোগ, শিক্ষাক্ষেত্রে চলতি অনিয়ম, ছাত্র আন্দোলন দমন এবং সরকারের নানা ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। রাহুল গান্ধী বলেন, “এই সরকার দেশের যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করছে না। শিক্ষামন্ত্রীর ব্যর্থতা ঢাকতে পুরো সরকার চুপ করে আছে। মোদীজি ও অমিত শাহকে পদত্যাগ করতে হবে।”
আরও দেখুনঃ সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের প্রস্তাব দিল্লি হাইকোর্টের
প্রতিবাদে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ কয়েকজন কর্মীকে আটকও করে।এমন সময় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে পৌঁছান। তিনি রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলে অনুরোধ করেন, “এটি উচ্চ নিরাপত্তা এলাকা।
প্রধানমন্ত্রীর বাসভবনের খুব কাছে। আপনারা প্রতিবাদ করতে চাইলে নির্ধারিত জায়গায় করুন। এখানে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।” জিতেন্দ্র সিং আরও বলেন, কংগ্রেসের এই প্রতিবাদ রাজনৈতিক স্টান্ট ছাড়া কিছুই নয়। সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।রাহুল গান্ধী জিতেন্দ্র সিংয়ের অনুরোধ প্রত্যাখ্যান করে বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি।
আরও দেখুনঃ মোদীর বাসভবনের সামনে বিক্ষোভকারী কংগ্রেসীদের আটক করল পুলিশ
সরকারের জবাবদিহি চাইছি। নিরাপত্তার অজুহাতে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বড়াসহ অন্যান্য নেতারাও প্রতিবাদে সামিল হন। তাঁরা অভিযোগ করেন, সরকার বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করতে পুলিশকে ব্যবহার করছে।





