Home Politics বাংলার নির্বাচন নিয়ে অনন্তনাগ থেকে চমক দিলেন কংগ্রেস নেতা

বাংলার নির্বাচন নিয়ে অনন্তনাগ থেকে চমক দিলেন কংগ্রেস নেতা

ghulam-ahmad-mir-bengal-election-2026-voter-decision-statement

অনন্তনাগ: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। (Ghulam Ahmad)কংগ্রেসের জাতীয় নেতা এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা গুলাম আহমদ মীর সোমবার অনন্তনাগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের জনগণ এবার এক ভিন্ন ধরনের সিদ্ধান্ত নেবেন। এবার আর একতরফা নির্বাচন হবে না। সেখানকার মানুষ প্রার্থী এবং দলের ইস্তেহার দেখে চিন্তাভাবনা করে ভোট দেবেন।”

মীর আরও যোগ করেন, “২০ বছর পর কংগ্রেসও সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ২৯৪টি আসনেই আমাদের প্রার্থী ঘোষণা করব। কোনো আসন খালি রাখা হবে না।” তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুই বড় দলের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি করতে চাইছে।

   

আরও দেখুনঃ রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ‘অভূতপূর্ব’ সাড়া পেলেন পবিত্র কর

গুলাম আহমদ মীর বলেন, গত নির্বাচনে কংগ্রেসের ভোট শতাংশ ছিল মাত্র ৪.৫ শতাংশ এবং কোনো আসন জেতা সম্ভব হয়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। দলের কর্মী এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কংগ্রেস স্বাধীনভাবে লড়াই করবে। তিনি জানান, ২৯৪টি আসনের জন্য প্রায় আড়াই হাজার আবেদন জমা পড়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, “ভবানীপুর থেকে যিনিই প্রার্থী হবেন, তিনি আমাদের বড় নেতা হবেন।

আমরা কোনো আসন ছাড়ছি না।”পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল টানা তিনবার সরকার গঠন করেছে। অন্যদিকে বিজেপি গত কয়েক বছরে রাজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে কংগ্রেসের এই সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। গত নির্বাচনে কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করলেও এবার সেই পথ থেকে সরে এসেছে। দলের নেতারা বলছেন, জোটের কারণে গ্রাসরুট কর্মীদের মনোবল ভেঙে গিয়েছিল। এবার স্বাধীন লড়াইয়ের মাধ্যমে দলকে আবার শক্তিশালী করতে চান তাঁরা।

Follow on Google