নন্দীগ্রাম: রবিবাসরীয় প্রচারে বেরিয়েছেন নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর (Assembly Election)। এদিন নন্দীগ্রামে বিভিন্ন প্রান্তে অলিগলি ঘুরে বাড়ি বাড়ি প্রচার সারেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভার বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন।
প্রচারে বেরিয়ে অভূতপূর্ব সাড়া মিলছে বলে জানান পবিত্র। তিনি বলেন, “মানুষ উৎসাহের সাথে এগিয়ে আসছেন, আর্শীবাদ করছেন আর বলছেন আপনার কোনো ভয় নেই, আমি বলার আগেই উনারাই বলছেন কোনো চিন্তা করবেন না আপনিই জয়লাভ করবেন”।
রাজ্যের হটস্পট নন্দীগ্রাম বিধানসভা। সেই বিধানসভায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে এক সময়ের শুভেন্দুর অধিকারীর ডানহাত পবিত্র কর। সেই পবিত্র করকে দিয়ে এবার নন্দীগ্রামে জোড়াফুল ফোঁটাতে চাইছে শাসকদল তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। দল প্রার্থীও করেছে তাঁকে। পবিত্র করের সমর্থে গত ২৫ মার্চ কর্মী সভা করে কর্মীদের উৎসাহিত করেছেন অভিষেক। এবার বাড়ি বাড়ি গিয়ে প্রচারে পবিত্র।
পবিত্র কি পারবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে আনতে? সেটায় এখন দেখার অপেক্ষা।।




















