ফলতায় ২০ হাজারের লিডে বিজেপির দেবাংশু! এলাকা জুড়ে উড়ছে গেরুয়া আবির

ফলতা: ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা (Debangshu Panda)এখন স্পষ্টতই এগিয়ে রয়েছেন। সকাল থেকে গণনার প্রথম কয়েক রাউন্ডেই তিনি হাজার হাজার ভোটের ব্যবধানে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
debangshu-panda-20000-lead-falta-by-election-bjp

ফলতা: ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট গণনা চলছে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা (Debangshu Panda)এখন স্পষ্টতই এগিয়ে রয়েছেন। সকাল থেকে গণনার প্রথম কয়েক রাউন্ডেই তিনি হাজার হাজার ভোটের ব্যবধানে লিড নিয়েছেন। এই খবরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের বন্যা বইছে। ফলতার এই পুনর্নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে আলোচনা চলছে। আগের নির্বাচনে অনিয়ম, ইভিএম নিয়ে অভিযোগ এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছিল।

নির্বাচন কমিশনের নির্দেশে সমগ্র কেন্দ্রে পুনর্নির্বাচন হয়। ২৮৫টি বুথেই ভোটগ্রহণ হয়েছে উচ্চ নিরাপত্তায়। স্থানীয় মানুষ বলছেন, এবার ভোটের পরিবেশ ছিল একেবারে আলাদা। ভয়ের আবহাওয়া কেটে গিয়ে সাধারণ মানুষ নিজের মতামত প্রকাশ করতে পেরেছেন। বিজেপি কর্মী আরও যোগ করলেন, “এতদিন রাজনীতিতে ভয়ের খেলা চলছিল। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। আজ সেই পরিস্থিতি বদলে গেছে। জাহাঙ্গীর খান একেবারেই অপ্রাসঙ্গিক।

   

আরও দেখুনঃ বেআইনি নির্মাণ ভাঙতে শহরজুড়ে অভিযান শুরু কলকাতা পুরসভার

আইন তাদের শাস্তি দেবে। সাধারণ মানুষই ঠিক করবে কী হবে।”দেবাংশু পান্ডা নিজেও এই নির্বাচনকে একটি বড় বার্তা হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। ফলতার মানুষ এবার পরিবর্তন চান। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করেন।

তিনি ‘পুষ্পা’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তাঁর প্রত্যাহারের পরেও নাম ইভিএমে থেকে গেছে, কিন্তু তৃণমূলের অবস্থান অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপি শিবিরে এখন উৎসবের মেজাজ। গণনার প্রতিটি রাউন্ডে দেবাংশু পান্ডার লিড বাড়ছে। প্রথম কয়েক রাউন্ডেই তিনি ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে গেছেন।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google