হাইভোল্টেজ সোমবার, বাজেট ইস্যুতে সংসদে সরব অভিষেক, ‘শাহি দরবার’-এ শুভেন্দু?

রবিবারই দিল্লির উদ্দেশ‌্য রওনা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek-Suvendu) । আজ সোমবার সংসদে কেন্দ্রের অর্থনীতিক নীতির বিরুদ্ধে কড়া আক্রমণ শানানোর প্রস্তুতি…

Budget Sparks Showdown in Parliament; Abhishek Goes on the Offensive, Suvendu in Delhi Spotlight

রবিবারই দিল্লির উদ্দেশ‌্য রওনা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek-Suvendu) । আজ সোমবার সংসদে কেন্দ্রের অর্থনীতিক নীতির বিরুদ্ধে কড়া আক্রমণ শানানোর প্রস্তুতি নিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি একাধিক ক্ষেত্রে বঞ্চনা করা হয়েছে। বিশেষ করে রাজ্যের আর্থিক পাওনা, একশো দিনের কাজ, আবাস যোজনা ও অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ কমানোর অভিযোগ তুলতে চলেছেন অভিষেক(Abhishek-Suvendu) । বাজেট বক্তৃতায় তিনি কেন্দ্রের আর্থিক নীতিকে ‘জনবিরোধী’ ও ‘রাজ্যবিরোধী’ বলে আখ্যা দিতে পারেন বলেও রাজনৈতিক মহলে জল্পনা।

   

একদিকে যখন সংসদে তৃণমূল কংগ্রেস (Abhishek-Suvendu) বাজেট ইস্যুতে সরব হতে চলেছে, ঠিক তখনই রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারই তাঁর দিল্লি পৌঁছানোর কথা রয়েছে। রাজনৈতিক সূত্রে খবর, এই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ হতে পারে। যদিও বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি, তবে শুভেন্দুর দিল্লি সফর ঘিরে জোরদার জল্পনা শুরু হয়েছে।