তৃণমূল নাকি বিজেপি? আজ ভোট হলে বাংলা কার দখলে? সমীক্ষায় বড় ইঙ্গিত

কলকাতা: দোরগোড়ায় নির্বাচন৷ হাতে মাত্র আর কয়েক মাস। তার ঠিক ভোটারা কি ভাবছেন? জনগণের মনের হদিশ পেতে চলল ‘মুড অফ দ্য নেশন’ (MOTN) সমীক্ষা। ইন্ডিয়া…

Bengal choice Trinamool or BJP

কলকাতা: দোরগোড়ায় নির্বাচন৷ হাতে মাত্র আর কয়েক মাস। তার ঠিক ভোটারা কি ভাবছেন? জনগণের মনের হদিশ পেতে চলল ‘মুড অফ দ্য নেশন’ (MOTN) সমীক্ষা। ইন্ডিয়া টুডে এবং সিভোটারের এই যৌথ সমীক্ষা বলছে, আজ যদি লোকসভা নির্বাচন হতো, তবে ফের বাংলার মসনদে বসতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিংহভাগ আসনই ধরে রাখত তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের দাপট অব্যাহত

২০২৪ সালের লোকসভা নির্বাচনে অভাবনীয় ফল করে ৪২টি আসনের মধ্যে ২৯টি দখল করেছিল ঘাসফুল শিবির। ২০২৬-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা যাচ্ছে, আজ ভোট হলে তৃণমূল পেতে পারে ২৮টি আসন। গত অগাস্ট মাসের সমীক্ষায় যদিও তৃণমূলের ঝুলিতে ৩১টি আসনের ইঙ্গিত ছিল, বর্তমানে তা সামান্য কমেছে। তবে রাজ্যের প্রধান শাসক দল হিসেবে তাদের প্রাসঙ্গিকতা যে বিন্দুমাত্র কমেনি, তা সমীক্ষায় স্পষ্ট।

   

বিজেপির গ্রাফ কি ঊর্ধ্বমুখী? Bengal choice Trinamool or BJP

অন্যদিকে, লোকসভা ভোটে ১২টি আসন পাওয়া বিজেপি সামান্য শক্তিবৃদ্ধি করতে পারে বলে মনে করছে সিভোটার। আজ নির্বাচন হলে পদ্মের ঝুলিতে থাকত ১৪টি আসন। অগাস্টের সমীক্ষায় যা ছিল মাত্র ১১টি। অর্থাৎ, গত কয়েক মাসে বিজেপির জনসমর্থন রাজ্যে কিছুটা বেড়েছে। শতাংশের নিরিখে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র ভোট ৩৯% থেকে বেড়ে ৪২% হতে পারে বলে মনে করা হচ্ছে।

দ্বিমুখী লড়াই ও মেরুকরণ

সিভোটারের প্রতিষ্ঠাতা-পরিচালক যশবন্ত দেশমুখের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সম্পূর্ণ ‘দ্বিমুখী’ (Bipolar)। ভোট এখন তৃণমূল বনাম বিজেপি’র, এই দুই মেরুতেই বিভক্ত হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক মেরুকরণ আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়েছে।

জাতীয় প্রেক্ষাপট

সারাদেশের নিরিখে চালানো এই সমীক্ষা বলছে, দেশজুড়ে আজ ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৫০-এর বেশি আসন নিয়ে পুনরায় ক্ষমতায় ফিরবে। কিন্তু বাংলার ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। রাজ্যে মমতার দুর্গে বড় কোনও ফাটল ধরাতে কার্যত ব্যর্থ গেরুয়া শিবির।

যদিও নির্বাচনের আগে জনমত সমীক্ষার ফল সবসময় যে বাস্তবে মিলবে তা নয়, তবুও বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ফলাফল তৃণমূল ও বিজেপি, উভয় শিবিরের জন্যই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।