মোদীকে বাংলার ঝালমুড়ির গুরুত্ব বোঝালেন বাবুল

babul-supriyo-jhalmuri-remark-narendra-modi-west-bengal

কলকাতা: ঝাড়গ্রামে সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। (Babul Supriyo)এই দৃশ্য দেখেই তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয় তীব্র কটাক্ষ করে সমাজ মাধ্যমে মোদীকে বিঁধেছেন। তিনি বলেছেন এখন মোদী বুঝতে পারছেন বাংলার ঝালমুড়ির গুরুত্ব কি। বাবুল তার নিজের জীবনের একটি স্মৃতিচারণ করে স্মরণ করলেন ভিক্টোরিয়ার সামনে মমতার তাকে ঝালমুড়ি খাওয়ানোর ঘটনা। বেশ কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে তাঁকে ঝালমুড়ি খাইয়েছিলেন।

সেই মুহূর্তে রাজনীতির ঊর্ধ্বে উঠে বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীর কাছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জটিলতা নিয়ে আলোচনা করেন। তিনি সেই সময় মমতাকে অনুরোধ করেছিলেন প্রকল্পটি বছরের পর বছর আটকে আছে। মমতা যেন এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুরোধ গ্রহণ করেন এবং প্রকল্পের কাজ এগিয়ে যায়।

   

আরও দেখুনঃ আক্রমণাত্মক লড়াই নিয়ে মাঠে নামছে পাঞ্জাব, ঠেকাতে পারবে কি ইন্টার কাশী?

আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো মসৃণভাবে চলছে।কিন্তু বাবুল সুপ্রিয়র অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী সেই একই উদারতা দেখাতে পারেননি। তিনি দাবি করেন, একসময় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে অনুরোধ করেছিলেন যে, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের দায়িত্ব তাঁকে দেওয়া হোক। তখন প্রকল্পটি তিন-চার বছর ধরে আটকে ছিল। বাবুল সুপ্রিয় বলেন, এই মেট্রো প্রকল্পে তিনি ময়দানে নেমে কাজ করেছেন এবং প্রকল্পটি এগিয়েছে।

কিন্তু প্রধানমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই তথ্যটুকুও শেয়ার করলেন না। ঝালমুড়ির এই ঘটনা নিয়ে বাবুল সুপ্রিয় মোদিকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া ছিল শুধুই রাজনীতি। বাবুল বলেছেন, তিনি তখন ঝাড়গ্রামে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন তখনই এই ‘ঝালমুড়ি মুহূর্ত’ ঘটল। জীবন সত্যিই এক পূর্ণচক্র।” তাঁর এই পোস্টে একদিকে যেমন হালকা রসিকতা, অন্যদিকে তেমনই বিজেপি-তৃণমূলের পুরনো বিতর্ক ফিরে এসেছে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে কৃতিত্বের দাবি চলছে। প্রকল্পটি শুরু হয়েছিল অনেক আগে, কিন্তু জমি অধিগ্রহণ, বস্তি স্থানান্তরের মত জটিলতায় বারবার আটকে যায়। কেউ বলেন কেন্দ্রীয় সরকারের অবদান, কেউ বলেন রাজ্য সরকারের উদ্যোগে কাজ এগিয়েছে। বাবুল সুপ্রিয়র দাবি তিনি দুই সরকারের সঙ্গেই যুক্ত থেকে প্রকল্পের জট খুলতে সাহায্য করেছেন কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক ভাবে এখনও উদার হতে পারেননি।