কলকাতা: বৃহস্পতিবার ভবানীপুরে রাজনৈতিক উত্তাপ চরমে। আজ এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মনোনয়ন পর্বকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও উৎসাহ। কারণ,(BJP) তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা গোটা ঘটনাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
জানা গিয়েছে, (BJP) হাজরা মোড় থেকেই শুরু হবে শুভেন্দু অধিকারীর রোড শো। দুপুর প্রায় ১২টা নাগাদ এই রোড শো শুরু হওয়ার কথা। হাজরা থেকে শুরু করে সার্ভে বিল্ডিং পর্যন্ত দীর্ঘ পথজুড়ে থাকবে এই রাজনৈতিক মিছিল। পথে পথে কর্মী-সমর্থকদের ভিড়, দলীয় পতাকা, স্লোগান সব মিলিয়ে একেবারে উৎসবের আবহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি নেতৃত্ব এই দিনটিকে বড় শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবেই দেখছে।ভবানীপুর কেন্দ্রে বিজেপির লড়াইকে আরও জোরালো করার একটি বড় পদক্ষেপ। বিশেষ করে অমিত শাহের উপস্থিতি এই কর্মসূচিকে জাতীয় স্তরের গুরুত্ব এনে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, এর মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা এই আসনটি জয়ের জন্য সর্বশক্তি নিয়োগ করতে প্রস্তুত।




















