Digha: দীঘায় উত্তাল ঢেউয়ের হাতছানি, মদ্যপ পর্যটকদের আটকাতে পুলিশ সতর্ক

সম্প্রতি নিষেধাজ্ঞা উড়িয়ে জলোচ্ছ্বাসের সময় দীঘা ও মন্দারমনির উপকূলে স্নান করতে নেমে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। এবার নিম্নচাপের কারণে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল। এই অবস্থায় সাগর ...

By Rana Das

Published:

Follow Us

সম্প্রতি নিষেধাজ্ঞা উড়িয়ে জলোচ্ছ্বাসের সময় দীঘা ও মন্দারমনির উপকূলে স্নান করতে নেমে কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। এবার নিম্নচাপের কারণে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল। এই অবস্থায় সাগর দেখতে দীঘায় ভিড় জমেছে। দীঘায় সমুদ্র স্নানে নামতে পর্যটকদের সতর্ক করছে পুলিশ। দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে, চলছে মাইকিং।

উপকূলের জেলাগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টি চলছে। পূর্ব মেদিনীপুরের দীঘাতেও রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে দীঘায় জলোচ্ছ্বাসও দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ৪ অক্টোবর, বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি চলবে সব জায়গায়।

   

শনিবার সকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল। পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাতেই সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকবে। এদিন নিম্নচাপটি যতই উপকূলের দিকে অগ্রসর হবে উপকূলবর্তী এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা ততই বাড়বে। কলকাতা-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায়। সেই মতো রবিবার রাত থেকেই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। রাতে মাঝারি ধরনের বৃষ্টি হলেই সকাল থেকে শুরু হয় মুষলধারায় বৃষ্টিপাত।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই বৃষ্টিপাত নিয়ে ২৫টি ব্লক প্রশাসনকে সজাগ থাকার বার্তা দিয়েছে। দিঘায় চলছে প্রবল জলেচ্ছ্বাস। কখনও আকাশ পরিষ্কার, আবার কখনও ঘন কালো মেঘের আকাশ ঢাকছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সচেতন করেছে দীঘা পুলিশ।

আবার আশ্বিনের আবহাওয়ার খামখেয়ালিপনায় মনে ভয় বাঙালির। আশ্বিনের আকাশ এখনও দেখেনি বাঙালি। দুর্গা পুজোর আগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা জারি থাকবে।আগামিকাল এবং পরশু ফের ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলির উপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই আবহে আগামী বুধবার পর্যন্ত কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বেশ বৃষ্টি হবে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google