Partition of Bengal: বাংলা ভাগের দাবিতে বনধ, পাহাড়ি মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড়

মাধ্যমিক শুরুর দিনেই বনধ ডেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন গোর্খাল্যান্ডের দাবিদার বিনয় তামাং। একদা মমতা ঘনিষ্ঠ তামাংয়ের দাবি, রাজ্য ভাগের (Partition of Bengal) বিরোধিতা ...

By Rana Das

Published:

Follow Us
Binay Tamang

মাধ্যমিক শুরুর দিনেই বনধ ডেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন গোর্খাল্যান্ডের দাবিদার বিনয় তামাং। একদা মমতা ঘনিষ্ঠ তামাংয়ের দাবি, রাজ্য ভাগের (Partition of Bengal) বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাস করানো মানা হবে না। আলাদা গোর্খাল্যান্ড চাই। তাঁর সুরে সুর মিলিয়েছেন অজয় এডওয়ার্ড সহ হামরো পার্টির অন্যান্যরা। ২৩ তারিখ বারো ঘণ্টার জন্য দার্জিলিং ও কালিম্পং দুই জেলার পাহাড়ি এলাকায় বনধ হবেই বলে তামাং অনড়। ওই দিনই মাধ্যমিক শুরু। ফলে পাহাড়ের পরীক্ষার্থীরা তীব্র অসুবিধার মধ্যে পড়তে চলেছে। বনধে অনড় তামাং পরে জানান, মাধ্যমিক পরীক্ষার্থীদের ছাড় দেওয়া হয়েছে।

তাৎপর্যপূর্ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে। তাঁর সফরের দিনই আন্দোলনে নামলেন জিটিএ নয় সদস্য। ম দার্জিলিংয়ে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড, বিনয় তামাংরা বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে। যাঁরা গোর্খাল্যান্ড চান তাঁদের প্রত্যেককে এই বনধে শামিল হবেন।

   

দার্জিলিং থেকে বনধের খবর আসতেই চিন্তিত মাধ্যমিক পর্ষদের সভাপতি সরাসরি যোগাযোগ করেন বিনয় তামাংয়ের সাথে। অনুরোধ করেন বনধের কারণে যাতে দুই জেলার পাহাড়ি এলাকার পরীক্ষার্থীরা অসুবিধায় না পড়েন। তাঁকে আশ্বস্ত করেন তামাং। তিনি জানান, পরীক্ষার্থীদের কোনও অসুবিধা হবে না। তবে বনধ হবেই। পর্ষদ জানিয়েছে, দার্জিলিং ও কালিম্পং মিলিয়ে পাহাড়ি এলাকায় ৯ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী আছে।

গরম পড়ার আগেই গরম হয়ে যাচ্ছে পরিস্থিতি। রাজ্য ভাগ, পৃথক উত্তরবঙ্গ গঠন নিয়ে বিতর্ক বড় আকার নিতে চলল। গোর্খাল্যান্ড ইস্যুতে বিনয় তামাংয়ের বনধ আহ্বানের পর পাহাড়ের রাজনৈতিক দলগুলি কী অবস্থান নেয় তাও লক্ষনীয়। পাহাড়ে তথা জিটিএতে ক্ষমতাসীন অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, বিমল গুরংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডের হামরো পার্টি সহ জিএনএলএফ, অখিল ভারতীয় গোর্খা লিগ এখনও কিছু জানায়নি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google