প্রকাশ্যে এলো পঞ্চায়েত সিজিন ৩-এর ট্রেলর। আর ট্রেলর প্রকাশ্যে আসতেই উন্মাদনা বাঁধ ভেঙেছে। প্রিয় সচিবজকে দেখেই দর্শকরা গোটা সিজিন দেখার আবদার জানাচ্ছে। তবে সেই জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। তবে এইবার ট্রেলর দেখে দর্শকরা বুঝতে পারছে একটু রাজনীতির ছোঁয়া থাকছে।
কবে আসবে আবার সচিবজি? কবেই বা আবার ফুলেরা গ্রামের সহজ সরল জীবনটা আমাদের মোবাইল ফোনের রঙিন স্ক্রীনে ফুটে উঠবে? অধীর আগ্রহে অপেক্ষা করছিল অসংখ্য ভক্তকুল। ভক্তকুলের যে অপেক্ষা আর ধরে না! কবে আসবে ২৮শে মে? ফুলেরা গ্রামের প্রধান, উপপ্রধান,প্রধানের স্ত্রী এবং তাঁর মেয়ে। সঙ্গে পঞ্চায়েত সচিবের যে অসাধারন মেলবন্ধনে যে চিত্রনাট্যটি তৈরি হয়েছ যা ওয়েব প্ল্যাটফর্মের দুনিয়ায় একটি মাইলস্টোন।
এইবার কি রিঙ্কি আর সচিবজির প্রেম হবে নাকি গল্প মোড় নেবে অন্যদিকে। ট্রেলরের শুরুতেই দেখা গিয়েছে যে সচিবজির ট্রান্সফার অর্ডার রুখে গিয়েছে। তিনি আবার ফুলেরায় ফিরেছেন। তিনি তাঁর পরীক্ষার জন্য পড়াশুনা করছে। অন্যদিকে গ্রামের রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে। সেই গল্পই কি এবার অন্য রঙ লাগাবে দর্শকের বুকে ? সেটাই এখন দেখার অপেক্ষা।




















