ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক নিয়োগের অভিযোগ, ব্যারাকপুরে ক্যাম্পে

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ! দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ। এই অভিযোগ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ! দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে ব্যারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ। এই অভিযোগ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিচারপতির মন্তব্য, “আইএসআই ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ।”

   

জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাক নাগরিকদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলার বারাকপুর ক্যাম্পেই দুই পাক নাগরিক কাজ করছে বলেও মামলাকারীর দাবি।

প্রসঙ্গত, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ। পুলিশ, প্রশাসনের একাংশের সহযোগিতা করেছে বলে দাবি করেন মামলাকারী। এ রাজ্যের পুলিশ, ভিন রাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত আছে বলে অভিযোগ।

অভিযোগ, পুলিশ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়ে সহযোগিতা করছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google