ঝুলনদের সেমিফাইনালের রাস্তা সহজ করল Pakistan 

মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের অনেকটাই সুবিধা করে দিল পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে অন্যতম কাঁটা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সোমবার তারা হেরে যাওয়ায় ভারতের বিরাট ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের অনেকটাই সুবিধা করে দিল পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে অন্যতম কাঁটা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সোমবার তারা হেরে যাওয়ায় ভারতের বিরাট সুবিধা হল।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতি মধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড চার পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে রয়েছে।

   

ভারতের শেষ দু’টি ম্যাচ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই দু’টি ম্যাচে জিততেই হবে মিতালি রাজের দলকে। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় সেমিফাইনালের দৌড়ে কিছুটা সুবিধা হল ভারতের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google