‘বাংলায় আসবে মুসলিম শাসক!’ মুর্শিদাবাদে বিস্ফোরক ওআইসি

বহরমপুর: বিধানসভা নির্বাচন নিয়ে বংলায় কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। (Owaisi)এই আবহেই বিপুল মুসলিম দর্শক নিয়ে বাংলায় জনসভা করে গেলেন মিম নেতা আসাদুদ্দিন ওআইসি। এবারের নির্বাচনে হুমায়ুন কবিরের আম ...

By Sudipta Biswas

Published:

Follow Us
owaisi-murshidabad-rally-bengal-election-strategy

বহরমপুর: বিধানসভা নির্বাচন নিয়ে বংলায় কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। (Owaisi)এই আবহেই বিপুল মুসলিম দর্শক নিয়ে বাংলায় জনসভা করে গেলেন মিম নেতা আসাদুদ্দিন ওআইসি। এবারের নির্বাচনে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে থেকেই লড়াই করতে চান তিনি। সেই স্ট্রাটেজিতেই আজ মুর্শিদাবাদে সভা করলেন ওআইসি। পাশে হুমায়ুন কবিরকে নিয়ে স্লোগান দিলেন নারায়ে তাকবীর। বক্তৃতাতেও বিস্ফোরণ ঘটালেন ওআইসি।

   

তিনি স্পষ্ট করে দিয়েছেন বাংলায় মুসলিমরা আর ভোটব্যাংক হয়ে থাকবে না। অতীতে বার বার মুসলিমদের ব্যবহার করে তাদের ভোটে জিতে শাসকের আসনে বসেছে তৃণমূল। তবে আর নয় এবার পরিবর্তনের ডাক দিয়ে ওআইসি বলেছেন, এবার বাংলায় আসবে মুসলিম শাসক। বাংলার মসনদ থাকবে সংখ্যালঘু মুসলিমদের হাতে। ওআইসি তার স্বভাবসুলভ তীক্ষ্ণ ভাষায় বলেন, “ভারতীয় রাজনীতির বাস্তবতা এটাই যে, যে সম্প্রদায়ের নিজস্ব নেতৃত্ব থাকে, সেই সম্প্রদায়ই সত্যিকারের উন্নয়ন ও অগ্রগতি দেখতে পায়।

আরও দেখুনঃ শুভঙ্করের বিরুদ্ধে টিকিট কেলেঙ্কারি ঘিরে উত্তাল রাজনীতি, জ্বলল বিধান ভবন প্রাঙ্গণ

মুসলিমরা আজ শুধু ভোটের মেশিনে পরিণত হয়েছে। আমাদের জয় নিশ্চিত করুন, তাহলে আপনাদের কণ্ঠস্বর উঠবে।” বিধানসভা নির্বাচনে ৮ টি আসনে প্রার্থী ঘোষণা করবে মিম এবং ১৮২ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে হুমায়ূনের দল আম জনতা উন্নয়ন পার্টি। গতকাল অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস ছেড়েছেন হুমায়ুন কবির এবং গতকালই তিনি নোলেছিলেন আজ ওআইসি আসছেন এবং ৫০০০০ হাজার সমর্থককে নিয়ে আজ বিশাল জনসভা হবে মুর্শিদাবাদে।

তবে ওআইসির মন্তব্ব্য নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়েছে গুঞ্জন এবং তাদের একাংশ বলছে মিম সব জায়গাতেই এই বার্তা দেয় এবং তাদের দলের নেতারা সবসময়ই বলেন মুসলিমরা ক্ষমতায় আসছে। এমনকি অনেকে বলেছিলেন দেশের প্রধানমন্ত্রীও হবেন বোরখা পরিহিত মুসলিম। তবে নির্বাচন এলেই তাদের আর খুঁজে পাওয়া যায় না।

বিজেপি নেতৃত্ব ওআইসির এই মন্তব্যে কটাক্ষ করে বলেছে রাজ্যে এবার পরিবর্তনের হওয়া তবে এবার সনাতনীরা বিজেপিকেই জয়যুক্ত করতে চায় এবং হুমায়ূনের দলকে তৃণমূলের বি টিম বলেও কটাক্ষ করেছে তারা। তবে এখন দেখার মিমের সঙ্গে জনতা উন্নয়নের এই জোটে মুসলিমদের কতটা উন্নয়ন হয় নাকি সব প্রতিশ্রুতির মত এই উন্নয়নের প্রতিশ্রুতিও চলে যাবে কালের অতল গহ্বরে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google