ডায়েট করে করে ক্লান্ত? এবার করুন Ice Diet, ঝরবে ওজন সহজে

ওজন ঝরানোর সহজ উপায় রয়েছে আপনার হাতেই। Ice Dietকরলেই ফল পাবেন হাতেনাতে। রোজ নিয়ম করে শরীরচর্চা, মেপেজুপে খাওয়া-দাওয়া, আরও হাজারো নিয়ম মেনে চলতে হয়। তবে সেগুলো সবসময় করা ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
ice-drinks-summer

ওজন ঝরানোর সহজ উপায় রয়েছে আপনার হাতেই। Ice Dietকরলেই ফল পাবেন হাতেনাতে। রোজ নিয়ম করে শরীরচর্চা, মেপেজুপে খাওয়া-দাওয়া, আরও হাজারো নিয়ম মেনে চলতে হয়। তবে সেগুলো সবসময় করা সম্ভব হয়ে উঠে না।

তবে এর মধ্যে Ice Diet মানলেই হতে পারবেন রোগা। পূরণ হতে পারে ছিপছিপে হওয়ার স্বপ্ন। এর জন্য বাড়তি কিছুই করতে হবেনা। হাতের কাছেই কিন্তু রয়েছে আইস ডায়েট।

   

তবে শুধুমাত্র Ice Diet মেনে চললেই রোগা-ছিপছিপে হয়ে যাবেন এমন কিন্তু নয়। তারকাদের কাছে বেশ জনপ্রিয়ও Ice Diet ।

Ice Dietহল, বরফের সাহায্যে মেদ ঝরানো। বিশেষজ্ঞদের একাংশের মতে, বরফ শরীরে গেলে, তাকে গলাতে এনার্জি লাগে। আমাদের শরীর নিজেই সেই কাজে লেগে পড়ে। তাতে ক্যালরি খরচ হয়।

চিকিৎসক ব্রায়ান ওয়েইনার রোজকার খাবারের সঙ্গে বরফ রাখার পরামর্শ দিয়েছেন। অল্প আহারেই পেট ভর্তি বলে মনে হবে Ice Diet-এ।

গবেষণা চলছে Ice Diet আদৌ কার্যকর কিনা জানার জন্যে। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার সময় জলও পান করি আমরা। এই জলপানের সময় গ্লাসে একটি বা দু’টি বরফের টুকরো ফেলে দিতে পারেন। এতে অল্প আহারেই পেট ভর্তি বলে মনে হবে।

এছারাও আইস টি বেছে নিতে পারেন। গ্রিন টি বা ব্ল্যাক টি-র কাপে বরফের কয়েকটি টুকরো ফেলে দিলেই হয়ে যাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google