Purulia : শৌচকর্ম করতে গিয়ে হাতির তাণ্ডবে মৃত্যু এক মহিলার, চাঞ্চল্য পুরুলিয়ায়

  ভোরবেলায় শৌচকর্ম করতে গিয়ে হাতির তাণ্ডবে মৃত্যু হলো এক মহিলার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে।     বনদফতর সূত্রে খবর, মৃতার ...

By Rana Das

Published:

Follow Us
elephant

 

ভোরবেলায় শৌচকর্ম করতে গিয়ে হাতির তাণ্ডবে মৃত্যু হলো এক মহিলার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে।

   

বনদফতর সূত্রে খবর, মৃতার নাম মমতা কুমার, বয়স উনত্রিশ বছর। তাঁর বাড়ি ডিমু গ্রামের কুমারডি গ্রামের টোলাতে। রবিবার ভোর পৌনে চারটে নাগাদ ওই মহিলা শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোন। পরিবার সূত্রে জানা গিয়েছে, পাশেই একটি জঙ্গলের কাছে তিনি শৌচকর্ম সারতে যান কিন্তু সেই সময় আচমকা সেখানে উপস্থিত হয় একটি হাতি। হাতিটি মহিলার দিকে তেড়ে যায়, তিনি বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শুঁড়ে পেঁচিয়ে ফেলে মাটিতে আছাড় মারে হাতিটি।

বন দফতরের দল তাঁকে উদ্ধার করে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে হাতি নিয়ে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

মৃতার পরিবারের তরফে দাবি করা হয়, ” আমরা ক্ষতিপূরণের দাবি জানাই। আমাদের গ্রামে আলোর ব্যবস্থা করুক বনদফতর।” বনদফতরের তরফে হাতিটির খোঁজ চলছে বলে জানা গিয়েছে।

 

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google