Dudhraj Snake: নাম তার দুধরাজ তবে দুধ খায় না একদম

কোনও প্রাণীকে মারে না। কারণ এই সাপের দাঁতে বিষ নেই। কিন্তু তার ক্ষিপ্রতা বিষধর সাপকে হার মানায়। সব সাপ দেখতে গোল, কিন্তু এই সাপ রেগে গেলে নিজের একেবারে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Copper Headed Trinket Snake

কোনও প্রাণীকে মারে না। কারণ এই সাপের দাঁতে বিষ নেই। কিন্তু তার ক্ষিপ্রতা বিষধর সাপকে হার মানায়। সব সাপ দেখতে গোল, কিন্তু এই সাপ রেগে গেলে নিজের একেবারে চ্যাপ্টা আকার ধারণ করতে পারে। এই সাপটির নাম দুধরাজ (Dudhraj Snake)।

   

এই সাপের ইংরেজী নাম- Copper Headed Trinket Snake, বৈজ্ঞানিক নাম- Coeloganathus Boie। অত্যন্ত সুন্দর এই দুধরাজ একটি নির্বিষ সাপ। নামে দুধরাজ হলেও সে যেমন দুধ দেয় না, তেমনি দুধ খায়ওনা। শুধু দুধরাজ কেনো পৃথিবীর কোনো সাপ চুষে কিছু খেতে পারে না। কারণ সাপের জিহ্বা ভাগ করা থাকে। তাই দুধরাজও দুধ খেতে পারে না।

নির্বিষ সাপরা সাধারণত শান্ত প্রকৃতির হয়। তবে দুধরাজ খুবই হিংস্র প্রকৃতির। সে রেগে গেলে বা ভয় পেলে তেড়ে এসে কামড় বসায়। তবে এদের কামড়ে মানুষ মারা যায় না, কারণ বিষ নেই। এক সময় প্রচুর দেখা গেলেও বর্তমানে তেমন একটা দেখা মেলে না। কারণ মানুষ সাপ দেখলেই মেরে ফেলে।

প্রচলিত একটি ভ্রান্ত ধারণা আছে যে এই সাপ গরু বা ছাগলের দুধ খেয়ে ফেলে তাই এই সাপকে দেখলেই গ্রামের মানুষ মেরে ফেলে। যদিও কোন সাপেই দুধ খায় না কারণ সাপের জিহ্বা এমনভাবে বিভক্ত দুধ চুষে খাওয়া সম্ভব নয়।

এই সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় যে কাজ করে, তা আমাদের দেশের অধিকাংশ মানুষই জানেন না। দুধরাজের প্রিয় খাবার ইঁদুর। কৃষি বিভাগের তথ্য মতে ইঁদুর প্রতি বছর প্রায় হাজার কোটি টাকার রবিশস্য খায়। কিন্তু দুধরাজ খায় ইঁদুর। এতে কৃষকের উপকার হয়। ইঁদুর ছাড়াও দুধরাজের প্রিয় খাবারের তালিকায় আছে গিরগিটি, কাঠবিড়ালি এবং পাখির বাচ্চা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google