JOB: ৬ ঘণ্টা কাজে মাসে বেতন ৪ লাখ, আবেদন করবেন নাকি ?

কর্মসংস্থান (JOB) ভারতের মত উন্নয়নশীল দেশে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পাচ্ছে না পারিশ্রমিক। ভারতে যখন এমন শোচনীয় অবস্থা। ঠিক এর বিপরীতে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
job

কর্মসংস্থান (JOB) ভারতের মত উন্নয়নশীল দেশে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাড়ভাঙ্গা পরিশ্রম করেও পাচ্ছে না পারিশ্রমিক। ভারতে যখন এমন শোচনীয় অবস্থা। ঠিক এর বিপরীতে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। মাসিক ৪ লক্ষ টাকা বেতনেও মিলছে না শ্রমিক। দিনে মাত্র ৬ ঘণ্টা কাজ করতে হবে। এ জন্য প্রতি মাসে প্রায় সাড়ে চার হাজার ইউরো বেতন দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ লাখ টাকা। এরপরও মিলছে না শ্রমিক। শুনতে বেশ অবাক লাগলেও শ্রমিকের অভাবে এমন ঘটনারই সাক্ষী হচ্ছে অস্ট্রেলিয়া। আর তাই বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন সে দেশের লেবু চাষীরা। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

রিপোর্ট অনুযায়ী, দিনে মাত্র ৬ ঘণ্টা কাজের জন্য শ্রমিক খোঁজা হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। কাজ গাছ থেকে পাকা লেবু তুলতে হবে। কিন্তু সেই কাজের জন্য পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না। আর তাই অস্ট্রেলিয়ার এক সাংসদ এই কাজে এগিয়ে আসতে কর্মীদের কাছে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার সেই সাংসদের পোস্টে সাড়াও মিলেছে প্রচুর। কিন্তু কাজ করার জন্য কর্মী তেমন মেলেনি। কর্মীর অভাবেই প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

   

অস্ট্রেলিয়ার সাংসদ অ্যানি ওয়েবস্টার জানিয়েছেন, লেবুর ফার্মে প্রচুর পাকা লেবু মাটিতে পড়ে নষ্ট হচ্ছে। এর জেরে লাখ লাখ টাকা নষ্ট হচ্ছে।লেবুর উৎপাদনেও কমতি নেই। গাছে লেবু হয়েছে প্রচুর। কিন্তু সেই লেবু তুলে বাজারের পাঠানোর জন্য লোকের অভাব। পাকা লেবু মাটিতে পড়ে গেলে সবটাই নষ্ট। লেবু তোলার কাজে প্রতিদিন ২২৫ ইউরো করে পাওয়া যাবে। প্রতি মাসে ৪ হাজার ৪০০ ইউরো বেতন দেওয়া হবে।’

তিনি আরও জানান, লেবু চাষে এ রকম কর্মীর অভাব তিনি প্রথমবার দেখছেন। বাইরের প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। করোনাভাইরাস মহামারির কারণেই বাইরে থেকে কর্মীরা আসতে পারছেন না অস্ট্রেলিয়ায়। আর মূলত এই কারণেই কর্মীর সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন ওই সাংসদ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google