Pacific Ocean: খোঁজ মিলল প্রশান্ত মহাসাগরের বুকে নয়া পাঁচ হাজার প্রজাতির প্রাণীর

সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ( Pacific Ocean) বুকে বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন পাঁচ হাজার নয়া প্রজাতির প্রাণী। বিশেষজ্ঞদের দাবি, এই বিশাল এই বিরাট সংখ্যক প্রজাতির ৮৮ থেকে ৯২ শতাংশ প্রাণীর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Animal Species

সম্প্রতি প্রশান্ত মহাসাগরের ( Pacific Ocean) বুকে বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন পাঁচ হাজার নয়া প্রজাতির প্রাণী। বিশেষজ্ঞদের দাবি, এই বিশাল এই বিরাট সংখ্যক প্রজাতির ৮৮ থেকে ৯২ শতাংশ প্রাণীর নাকি আগে কখনও পৃথিবীতে খোঁজই মেলেনি। প্রশান্ত মহাসাগরের ক্লারিয়ন ক্লিপার্টন জোনে খোঁজ মিলেছে এই বিরাট সংখ্যক নয়া প্রজাতির কলোনির।

ক্লারিয়ন ক্লিপার্টন জোন বিখ্যাত ব্যাটারির উপকরণ হিসেবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থের খোঁজ মেলে। সেই খনিজ পদার্থগুলিকেই এখান থেকে উত্তোলন করা হয়। এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণী ও বসবাস করে। তাদের বিরাট সংখ্যক অস্তিত্বের খোঁজ মিলল এবার।

   

বিশেষজ্ঞদের কথায়, এই বিশাল এলাকাটি প্রশান্ত মহাসাগরের ঠিক মধ্যস্থলের ৫০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গভীরতাতেও ৪০০০ থেকে ৫০০০ মিটার জলের নিচ পর্যন্ত চলে গিয়েছে এই বিশেষ জোন।

মধ্য প্রশান্ত মহাসাগরের এই এলাকাতেই মিলেছে ৫০০০ নতুন প্রজাতির প্রাণীর খোঁজ। বিশেষজ্ঞদের কথায়, এই অঞ্চলে সমুদ্রের নিচে ভূতলকে অ্যাবিসাল সিফ্লোর বলা হয়।

এটি একটি বিশেষ ধরনের কর্দমাক্ত দিয়ে তৈরি হয়। এর মধ্যে থাকে এর মধ্যে থাকে ছোট ছোট নুড়ির আকারের কিছু ধাতব বস্তু। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার, নিকেল, আয়রন, ম্যাঙ্গানিজ ও বেশ কিছু বিরল মৌলিক যৌগ।

এদের জীববৈচিত্র্য রক্ষা করা মানুষেরই দায়িত্ব। গত ২৫ মে কারেন্ট বায়োলজি নামে বিখ্যাত বিজ্ঞান পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষণা পত্রটিতে মধ্য প্রশান্ত মহাসাগরের ওই এলাকাটিকে ভবিষ্যতের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে।

গভীর সমুদ্রে খননের জন্য ওই এলাকাটিতে চিহ্নিত করা হয়েছে। এই প্রথম ওই অঞ্চলের প্রজাতির তথ্যগুলিকে নির্দিষ্ট ভাবে নথিভুক্ত করা হল।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google