মহাকাশে টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল মহাকাশচারী

মহাকাশে গিয়েও টিকটক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি মহাকাশ থেকে একটি অনন্য ভিডিও পোস্ট করেছেন। স্পেসএক্স-এর মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি গত ৫ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মহাকাশে গিয়েও টিকটক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি মহাকাশ থেকে একটি অনন্য ভিডিও পোস্ট করেছেন।

স্পেসএক্স-এর মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি গত ৫ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি টিকটক ভিডিও পোস্ট করে মহাকাশে প্রথম টিকটকার হিসেবে আত্মপ্রকাশ করেন। ২৭ এপ্রিল, মহাকাশচারী ক্রিস্টিফোরেটি ছয় মাসের জন্য কক্ষপথের ল্যাবে অবতরণ করেছিলেন। এরপর ক্রিস্টিফোরটি একটি ভিডিও পোস্ট করেন। এই ভিডিওটি প্রায় ৮৮ সেকেন্ড দীর্ঘ এবং ক্রু-৪ এর উৎক্ষেপণের মাধ্যমে দর্শকদের গোটা স্পেস ও মিশনের ব্যাপারে অবহিত করেন তিনি।

   

তিনি মহাকাশ স্টেশন থেকে একটি দৃশ্য দেখিয়েছেন এবং বলেন যে স্পেসএক্স এর ক্রু -4 মিশনের প্রথম কয়েক দিন অত্যন্ত ব্যস্ত ছিল, কারণ সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব ক্রু -3 দলের কাছ থেকে যতটা সম্ভব তথ্য শিখতে হবে। এই ভিডিওটি এই মুহূর্তে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওটির ভিউজ ছাড়িয়েছে লক্ষাধিক।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google