East Bengal: নন্দকুমারের মাঠ কাঁপানোর অপেক্ষায় লাল-হলুদ, সফল হবেন এই তারকা?

চলতি ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ (East Bengal) শিবির। যারফলে এই নিয়ে টানা তিন বছর লিগ টেবিলের তলানিতে থেকেই আইএসএল অভিযান শেষ করতে হয়েছে তাদের।

By Rana Das

Published:

Follow Us
Nanda Kumar Sekhar of Odisha FC on the field

চলতি ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি লাল-হলুদ (East Bengal) শিবির। যারফলে এই নিয়ে টানা তিন বছর লিগ টেবিলের তলানিতে থেকেই আইএসএল অভিযান শেষ করতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার আশ্বাস আগামী দুই বছরের মধ্যে আইএসএল চ্যাম্পিয়ন হবে দল।

সেইজন্য সুপার কাপ শুরু হওয়ার আগে থেকেই পরবর্তী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল ইমামি ম্যানেজমেন্ট। পাশাপাশি কোচ চূড়ান্ত করার ব্যাপারে সার্জিও লোবেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কার্লোস কুয়াদ্রাত কে দুই বছরের চুক্তিতে দলের দায়িত্ব দেওয়া হয় ক্লাবের তরফে। সেইসঙ্গে বিদেশি ফুটবলার আনার ক্ষেত্রে কোচের পছন্দ কে গুরুত্ব দেওয়া হলেও দেশীয় ফুটবলার আনার ক্ষেত্রে এখন থেকেই যথেষ্ট সক্রিয় হয়েছে লাল-হলুদ শিবির।

   

গত বেশ কয়েকদিন ধরেই তাদের নজরে ছিল ওডিশা এফসির তারকা ফুটবলার নন্দকুমার শেখর। এবার তাকেই নাকি দলে নিতে চলেছে লাল-হলুদ শিবির। এই নিয়ে ক্লাবের তরফ থেকে এখনো কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তাকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। তবে ওডিশা এফসির এই তারকা ফুটবলার কে দলে আনতে এটিকে মোহনবাগানের তরফ থেকে একাধিক চেষ্টা চালানো হলেও দৌড়ে অনেকটাই এগিয়ে মশাল ব্রিগেড। এবার তার দাপট দেখার অপেক্ষায় আপামর ইস্টবেঙ্গল সমর্থকরা।

উল্লেখ্য, এবারের আইএসএল থেকে শুরু করে সুপার কাপ। সবেতেই দাপট দেখিয়েছেন এই তারকা ফুটবলার। মূলত উইঙ্গার হলেও স্ট্রাইকার হিসেবে ও যথেষ্ট চনমনে তিনি। এক কথায় বলতে গেলে, গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে ও ওডিশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোট ৬টি গোল এসেছে তার পা থেকে।

পাশাপাশি সুপার কাপে ও করেছেন মোট ৪টি গোল। যা এককথায় প্রশংসনীয়। পাশাপাশি ওডিশার আরেক তারকা দিয়াগো মরিসিওর সাথেও যথেষ্ট মানিয়ে নিয়েছিলেন তিনি। বলা যায় এই জুটির হাত ধরেই এবার সুপার কাপ জিতেছে ওডিশা। তাই সবদিক মাথায় রেখে আগামী মরশুমে তার দাপট দেখার অপেক্ষায় আপামর লাল-হলুদ সমর্থকরা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google