মরসুম শেষ! এবার টেনিস খেলায় মজেছেন এই তারকা ফুটবলার

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে সিজন শুরুর পরিকল্পনা ছিল ওডিশা এফসির (Odisha FC)। গত মরসুমের শুরুতে সেইমতো নিজেদের দল সাজিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। ডুরান্ড কাপ ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Odisha FC Football Star Hugo Boumous Takes a Swing at Tennis After Season Ends

দাপুটে ফুটবলের মধ্যে দিয়ে সিজন শুরুর পরিকল্পনা ছিল ওডিশা এফসির (Odisha FC)। গত মরসুমের শুরুতে সেইমতো নিজেদের দল সাজিয়েছিল এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। ডুরান্ড কাপ হাতছাড়া হওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল জগন্নাথের রাজ্যের এই দলের। কিন্তু সেখানে ও মেলে হতাশা। পরাজিত হতে হয়েছিল লিগের টানা দুইটি ম্যাচ। যা হতাশ করেছিল সমর্থকদের। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সার্জিও লোবেরার ছেলেরা। দুর্বল মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে অমীমাংসিত ফলাফল রেখে ম্যাচ শেষ করলেও নতুন বছর থেকেই একেবারে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ওডিশা।

অতি সহজেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে। পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসির সঙ্গে পয়েন্ট নষ্ট করতে হলেও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি ওডিশার। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। তারপর সেই ছন্দ বজায় রেখেই বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিয়েছিল মুর্তাজা ফলেরা। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে গোটা দলের। এই ছন্দ বজায় রেখেই হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল ওডিশা দলকে। স্বাভাবিকভাবেই কঠিন হয়ে উঠতে শুরু করেছিল সুপার সিক্সের লড়াই। কিন্তু তবুও লিগের শেষ ম্যাচ পর্যন্ত নক আউট নিশ্চিত করতে মরিয়া ছিল আইএসএলের এই দল।

   

তবে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই ধাক্কা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে প্রভাব ফেলার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে। গত বছর এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও এবার প্রথম ম্যাচেই বিদায় নেয় ওডিশা। এই ধাক্কা কাটিয়ে নয়া সিজনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকলের। তাই অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে নয়া ফুটবলার সই করানোর পাশাপাশি বেশ কিছু বদল আসতে চলেছে কোচিং স্টাফেদের মধ্যে। যদিকে নজর রয়েছে সকল সমর্থকদের।

তবে এসবের মাঝেই মরসুম শেষে ফুরফুরে মেজাজে ছুটি কাটাচ্ছেন মরোক্কান তারকা হুগো বুমোস (Hugo Boumous)। ফুটবলের পর এবার টেনিস কোর্টে সময় কাটাতে দেখা গেল এই হাইপ্রোফাইল তারকাকে। ঘন্টাকয়েক আগে নিজের সোশ্যাল সাইটের স্টোরিতে সেই সম্পর্কিত কিছু ছবি ও ভিডিও আপলোড করেন বুমোস। যেখানে টেনিস ব্যাট হাতে দেখা গিয়েছে এই দাপুটে ফুটবলারকে।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google