Lawrence Bishnoi: শুধু সলমন খান নয় করণ জোহারও ছিল লরেন্স বিষ্ণইয়ের টার্গেটে

সম্প্রতি খুন হয়েছেন পঞ্জাবের গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। আর তারপরেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার নেতা লরেন্স বিষ্ণই (Lawrence Bishnoi) প্রকাশ্যে ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Karan Johar was also the target of Lawrence Bishnoi

সম্প্রতি খুন হয়েছেন পঞ্জাবের গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা। আর তারপরেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল কুখ্যাত গ্যাংস্টার নেতা লরেন্স বিষ্ণই (Lawrence Bishnoi) প্রকাশ্যে বলেছিলেন জোধপুরেই তিনি বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) খুন করবেন। আর এই ঘটনার পর রাতারাতি মুম্বাই পুলিশ সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এখন শোনা যাচ্ছে সেই তালিকায় শুধু সলমন খান একাই ছিলেন না, ছিলেন করন জহারও।

শনিবার পুলিশের হাতে ধরা পড়ল লরেন্স বিষ্ণই গ্যাংয়ের একজন সদস্য, সিদ্ধেশ কাম্বলে ওরফে মহাকাল। মহাকালকে জেরা করেই পুলিশ জানতে পেরেছে, এই দলের লক্ষ্য ছিলেন করণ জোহর। এমনকি ব্ল্যাকমেইল করে করণ জোহারের থেকে টাকা তোলারও প্ল্যান ছিল তাদের। প্রায় ৭০০ সদস্যের দলের প্রধান লরেন্স বিষ্ণই।

   

পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তর দাবিতে কতটা সত্যতা রয়েছে তা এখনও জানা যায়নি। সিধু মুসেওয়ালা হত্যা মামলায় সন্দেহভাজন শুটার সন্তোষ যাদবের ঘনিষ্ঠ সহযোগী এই মহাকাল।

লরেন্স বিষ্ণই এর দলের প্ল্যান ছিল ব্ল্যাকমেইল করে করণ জোহারের থেকে ৫ কোটি টাকা আদায়ের। ইতিমধ্যে পুলিশ শুরু করেছে মহাকালকে জেরা করা। তার মধ্যে যে বিষয়গুলি থাকছে সেগুলি হল, সিধু মুসেওয়ালাকে খুন, সলমন খানকে খুনের হুমকি এবং তার বাবাকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google