Grenade Attack: ৩৭০ প্রত্যাহারের বর্ষপূর্তির আগেই জঙ্গি হামলায় নিহত বিহারের শ্রমিক

ফের পুলওয়ামায় জঙ্গিদের গ্রেনেড হামলা (grenade attack)। হামলায় নিহত এক পরিযায়ী শ্রমিক৷ আহত আরও দুই। পুলিশ সূত্রে খবর, এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার গাদুরায় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
grenade attack in J&K

ফের পুলওয়ামায় জঙ্গিদের গ্রেনেড হামলা (grenade attack)। হামলায় নিহত এক পরিযায়ী শ্রমিক৷ আহত আরও দুই। পুলিশ সূত্রে খবর, এদিন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার গাদুরায় পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা৷ ঘটনার পর থেকে এলাকায় চলছে চিরুনি তল্লাশি৷

দ্বিতীয়বার ক্ষমতায় এসে ৫ অগাস্ট ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র সরকার৷ আগামিকাল তার বর্ষপূর্তি। ঠিক তার আগেই এই জঙ্গি হামলা আতঙ্ক বাড়িয়েছে। নিহত ওই ব্যক্তি মহম্মদ মুমতাজ বিহারের বাসিন্দা বলে জানা গেছে। বাকি আহত দুই জন মহম্মদ আরিফ ও মহম্মদ মাজবুল বিহারের রামপুরের বাসিন্দা বলে জানা গেছে।

   

গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে নিরীহ মানুষদের হত্যার ঘটনায় শোরগোল পড়ে যায়৷ বারবার কেন্দ্র সরকারকে কড়া আক্রমণ চালিয়ে যাচ্ছিল বিরোধীরা। নিরাপত্তার দাবিতে সরব হয়েছিল কাশ্মীরি পণ্ডিতরা৷ অনেকেই কাশ্মীর ছাড়তে শুরু করেছিলেন।

সম্প্রতি সংসদে তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, সরকারের তথ্য বলছে ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে ২০২২ সালের ৯ জুলাই পর্যন্ত কোনও কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছেড়ে চলে যাননি। তবে ওই সময়ের মধ্যে ৫ কাশ্মীরি পণ্ডিত ও শিখ ও হিন্দু ধর্মালম্বী মিলিয়ে ১৬ জন নিহত হয়েছেন।

একইসঙ্গে কেন্দ্র সরকারের তরফে তথ্য দিয়ে জানানো হয়েছে, ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছিল ৪১৭টি। ২০২১ সালে তা কমে হয় ২২৯। ২০১৯ সালের ৫ অগাস্ট থেকে ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত জঙ্গি হামলার প্রাণ হারিয়েছেন ২৪৬ জন। এদের মধ্যে ১২৮ নিরাপত্তা কর্মী, ১১৮ সাধারণ নাগরিক।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google