বড় প্রশাসনিক বদল! রাজ্যের নতুন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল

Manoj Kumar Agarwal

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ হচ্ছেন বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি রাজ্যের প্রশাসনিক শীর্ষ পদে দায়িত্ব নেবেন। নির্বাচন কমিশনের দায়িত্ব সামলানোর পর এই গুরুত্বপূর্ণ পদে তাঁর নিয়োগ রাজ্য প্রশাসনে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

মনোজ কুমার আগরওয়াল আইএএস অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা রাজ্য প্রশাসনকে আরও সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।