ডবল ইঞ্জিনের নারী নিরাপত্তার নমুনায় বন্ধ বিদেশিনী আগমন! দাবি পট্টনায়েকের

Naveen Patnaik দাবি, ওড়িশায় মহিলাদের নিরাপত্তা ভেঙে পড়েছে, বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র আক্রমণ

By Sudipta Biswas

Published:

Updated:

Follow Us
naveen-patnaik-women-safety-odisha-bjp-allegation

ভুবনেশ্বর: ডবল ইঞ্জিন সরকারের নারী নিরাপত্তার দাপটে ওড়িশায় আসা বন্ধ করেছে বিদেশিনীরা। (Naveen Patnaik)এমনটাই অভিযোগ করলেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ২০২৪ র ১২ জুন তারিখে বিজেপি সরকারের তরফে মোহন চরণ মাঝি শপথ গ্রহণ করেন। নবীন অভিযোগ করেছেন বিজেপি নারী নিরাপত্তার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু ওড়িশায় বিজেপি সামনে বেড়েছে ধর্ষণ, নারী নির্যাতন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, “বিদেশের বড় বড় দূতাবাসগুলো তাদের মহিলা নাগরিকদের ওড়িশায় ভ্রমণ না করার জন্য সতর্ক করে দিয়েছে। এটি রাজ্যের ভাবমূর্তির ওপর গুরুতর আঘাত।” নবীন পট্টনায়েকের এই অভিযোগের পর বিজেপি শিবির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিজেপি নেতারা বলছেন, নবীন পট্টনায়েকের ২৪ বছরের শাসনকালে ওড়িশায় নারী নিরাপত্তা কোন অবস্থায় ছিল, সেটাই এখন প্রশ্নের বিষয়।

   

আরও দেখুনঃভোট শেষ হতেই অশান্তি, হলদিয়ায় ভাঙচুর তৃণমূল কার্যালয়ে

তাঁরা অভিযোগ করেছেন যে, নবীন ক্ষমতা হারিয়ে হতাশ হয়ে মিথ্যা অভিযোগ তুলছেন।বিজেপি নেতা ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেছেন, “নবীন পট্টনায়েকের আমলে ওড়িশা ছিল ধর্ষণ ও নারী নির্যাতনের আখড়া। তবে বিরোধীরা পাল্টা বলেছে ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ৭ মার্চ পর্যন্ত ১৮ মাসে রাজ্যে নারী নির্যাতনের মোট ৫৩,০০০-এর বেশি মামলা নথিভুক্ত হয়েছে। কংগ্রেস নেত্রী অলকা লাম্বা এবং সোফিয়া ফিরদৌস অভিযোগ করেছিলেন যে বিজেপি শাসনে ওড়িশায় দিনে গড়ে প্রায় ১৫টি ধর্ষণের ঘটনা ঘটছে এবং অপরাধীদের মধ্যে আইনের ভয় নেই।

নবীন পট্টনায়েকের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিজেপি নেতারা বলছেন, কোনো আন্তর্জাতিক দূতাবাস যদি সত্যিই এমন সতর্কতা জারি করে থাকে, তাহলে সেটি অবশ্যই অফিসিয়ালি প্রকাশিত হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত কোনো বড় দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা প্রকাশিত হয়েছে বলে জানা যায়নি।

ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।বিজেপি সরকার দাবি করছে, তারা পুলিশি ব্যবস্থা জোরদার করে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করে নারী নির্যাতনের বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নবীন পট্টনায়েকের এই বক্তব্য আসন্ন নির্বাচনী প্রস্তুতির অংশ হতে পারে। বিজেডি চেষ্টা করছে রাজ্যের নারী ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করতে। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ বলে খারিজ করেছে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google