ভাঙড়ে, প্রার্থী তালিকা ঘোষণা প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী

এবার প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফ-এর। কাদের কে প্রার্থী হিসেবে ঘোষণা করে সেদিকেই নজর ছিল সবার (Naushad Siddiqui)। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ জানিয়ে দিল, বিদায়ী বিধায়ক নওশাদ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
naushad-siddiqui-bhangar-election-2026-isf-candidate

এবার প্রার্থী তালিকা ঘোষণা আইএসএফ-এর। কাদের কে প্রার্থী হিসেবে ঘোষণা করে সেদিকেই নজর ছিল সবার (Naushad Siddiqui)। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ জানিয়ে দিল, বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী-ই ভাঙড়ে প্রার্থী হচ্ছেন। অর্থাৎ এবার ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার সঙ্গে লড়াই হবে আইএসএফের নওশাদের।

তালিকা ঘোষণার শুরুতেই আইএসএফ চেয়ারম্যান নওশাদের কথায়, “অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সঙ্গে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে, সেই আসনগুলিতে আমাদের প্রার্থী তালিকা আজ ঘোষণা করা হচ্ছে।”

   

আরও দেখুনঃ আমেরিকাকে শেষ করতে প্রস্তুত কারা? বিস্ফোরক গোয়েন্দা তুলসী

আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা করেন কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক। তিনি বলেন, “মালদহ জেলায় দুটি বিধানসভা আসনে আমরা লড়াই করছি। মোথাবাড়ি এবং সুজাপুরে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়ায় আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। নদিয়া জেলার নাকাশিপাড়া। উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া।

আর দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাঙড়। হাওড়া জেলায় দুটি বিধানসভা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। উলুবেড়িয়া পূর্ব ও জগৎবল্লভপুর। হুগলি জেলার দুটি বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। হরিপাল ও খানাকুল। পূর্ব মেদিনীপুরের মহিষাদল। পশ্চিম মেদিনীপুরের শালবনি। পশ্চিম বর্ধমানের বারাবনি। বীরভূম জেলার বোলপুর। এই মোট ২৯টি কেন্দ্রে আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছি। খাম চিহ্নে আইএসএফ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।”

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google