মাথার দাম ৫০ হাজার! যোগীরাজ্যে এনকাউন্টারে খতম কুখ্যাত দুষ্কৃতী আমজাদ

লখনউ: উত্তরপ্রদেশের মুজফফরনগরে (Muzaffarnagar Encounter) পুলিশের সঙ্গে গুলির লড়াই! মৃত্যু এক কুখ্যাত দুষ্কৃতীর। মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। মৃতের নাম আমজাদ। হরসাউলি গ্রামের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
muzaffarnagar-encounter-amjad-killed-uttar-pradesh-police

লখনউ: উত্তরপ্রদেশের মুজফফরনগরে (Muzaffarnagar Encounter) পুলিশের সঙ্গে গুলির লড়াই! মৃত্যু এক কুখ্যাত দুষ্কৃতীর। মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। মৃতের নাম আমজাদ। হরসাউলি গ্রামের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে খুন, ডাকাতি থেকে শুরু করে একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

সূত্রের খবর, অনেক দিন ধরেই আমজাদকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, মুজফ্‌ফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পরই পুলিশের বিশেষ দল পৌঁছোয় সেখানে। এরপরেই পুলিশকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। তার পর রাস্তার পাশের জঙ্গলে ঢুকে পড়েন। আমজাদকে ধরতে পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়। গুলি পাল্টা গুলি চলতে থাকে। এর জেরে গুলিবিদ্ধ হয় আমজাদ। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত বুধনা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

   

এই এনকাউন্টারের সময় পুলিশের দুই কর্মীও জখম হন। সাব-ইন্সপেক্টর সন্দীপ কুমার এবং কনস্টেবল ইশফাক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, আমজাদ কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত ছিল। খুন, খুনের চেষ্টা, সশস্ত্র ডাকাতি, বেআইনি অস্ত্র রাখা এবং মাদক সংক্রান্ত অপরাধে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে। মুজফফরনগর, গাজিয়াবাদ, নয়ডা, দিল্লি, হরিদ্বার, রাজস্থানের চুরু, বিহারের গোপালগঞ্জ এবং বিজনৌরে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছিল।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google