অনুরাগীর বাইকে চেপে আইনি বিপাকে বিগ বি

ট্রাফিক জ্যামে আটকে দেরি হয়ে যাচ্ছিল শ্যুটিংয়ে।আর তাই গাড়ির কাচ নামিয়ে পাশের বাইক আরোহীর থেকে লিফট চান অমিতাভ বচ্চন। এক কথায় রাজি হয়ে যান অনুরাগীও। তাঁকে ধন্যবাদ জানিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ট্রাফিক জ্যামে আটকে দেরি হয়ে যাচ্ছিল শ্যুটিংয়ে।আর তাই গাড়ির কাচ নামিয়ে পাশের বাইক আরোহীর থেকে লিফট চান অমিতাভ বচ্চন। এক কথায় রাজি হয়ে যান অনুরাগীও।

তাঁকে ধন্যবাদ জানিয়ে ছবি পোস্ট করেন অভিনেতা, আর সেই পোস্টের জেরেই এবার আইনি জালে জড়িয়েছেন অমিতাভ বচ্চন। ভিডিয়োতেই দেখা যায় যে, বিনা হেলমেটেই বাইকে চড়েছেন তারকা। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ওঠে বিতর্কের ঝড়।

   

অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে এই তারকা ট্রাফিক আইন ভাঙলেন। তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে মুম্বই পুলিস? অনেকেই ট্যাগ করতে থাকেন মুম্বই পুলিসকে।

মুম্বই পুলিস টুইট করে ‘আমরা ট্রাফিক ব্রাঞ্চের সঙ্গে খবরটি শেয়ার করছি।’মুম্বইয়ে ট্রাফিক জ্যামের কথা কম বেশি সকলেরই জানা। মুম্বইয়ের ট্রাফিকে কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টাও কেটে যায়।

ছবি পোস্ট করেছেন স্বয়ং বিগ বি। ছবিটি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বাইক রাইডের জন্য ধন্যবাদ। তোমাকে জানি না। কিন্তু তুমি আমায় বাধিত করেছ, আমাকে যথা সময়ে দ্রুত লোকেশনে পৌঁছে দিয়েছ। অমীমাংসিত এই ট্রাফিক জ্যামকে এড়ানো অসম্ভব ছিল। ধন্যবাদ।’

তবে এর বাইরে মুম্বইয়ের ট্রাফিক নিয়ে তাঁর বিরক্তির কথা তুলে ধরেছেন অমিতাভ।কারোর মাথাতেই কোনও হেলমেট ছিল না। এই বিষয়ে মুখ খুলেছেন বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠ। তিনি বলেন, ‘এই অভিযোগ বোকা বোকা। ট্রাফিকের কারণেই বিগ বিকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি কি গাড়িতে করে হেলমেট নিয়ে ঘুরবেন?’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google