নয়া সিজন নিয়ে এবার মুখ খুললেন জন টোরাল

আইএসএলের শুরুটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। এমনকি দ্বিতীয় ম্যাচে ও আটকে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mumbai City FC Jon Toral

আইএসএলের শুরুটা ভালো ছিল না মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে ড্র করেই টুর্নামেন্ট শুরু করেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। এমনকি দ্বিতীয় ম্যাচে ও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল আইএসএল জয়ী এই দলকে। যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। কিন্তু সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি।

Also Read | ছেত্রী কাঁটায় আটকে প্লে-অফ থেকে বিদায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন

   

দ্বিতীয় লেগে একের পর এক ফুটবল দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল দল। লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল গতবারের আইএসএল জয়ীরা। সাময়িক বিরতির পর কত শনিবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে। গত ম্যাচে তাঁদের বিপক্ষেরষ জয় আসায় স্বাভাবিকভাবেই ব্যাপক আত্মবিশ্বাসী ছিলেন লালিয়ানজুয়ালা ছাংতেরা।

Also Read | ডেম্পোর বিরুদ্ধে ড্র! রিয়েল কাশ্মীরের আই-লিগ শিরোপার আশায় ধাক্কা

কিন্তু শেষ পর্যন্ত জয় পাওয়া সম্ভব হয়নি। কান্তিরাভার বুকে বিরাট বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সুনীল ছেত্রীদের ফুটবল দল। এক কথায় যা চমকে দিয়েছে সকলকে। নিজেদের দলের এমন বিপর্যয় কিছুতেই যেন মেনে নিতে পারছেন না ফুটবলাররা। গত বছর শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে পিছিয়ে থেকেও জয় সুনিশ্চিত করতে সক্ষম হয়েছিল মুম্বাই। কিন্তু এবার বজায় থাকলো না সেই ধারা। নক আউটের প্রথম ম্যাচেই ছিটকে যেতে হল আইএসএল জয়ী ফুটবল দল। এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ দলের তারকা ফুটবলার জন টোরাল। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

তিনি বলেন, ” নির্ধারিত লক্ষ্যের জন্য আমরা যতটা ভালো পারফরম্যান্স করতে চেয়েছিলাম ততটা ভালো আমরা করতে পারিনি। এটা নিয়ে আমাদের পরের মরসুমে ভাবা উচিত কারণ এটি আর ঘটতে পারে না। এই ক্লাবটিকে শিরোপার জন্য লড়াই করতে হবে। সুপার কাপ শেষ করার পরে আমাদের এই সমস্ত কিছুর দিকে মনোযোগ দিতে হবে।”

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google