Arjun Singh: ব্যারাকপুরে গুঞ্জন তৃণমূলের বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ করবেন অর্জুন সিং

ব্রিগেডে ‘জনগর্জন’ আর ব্যারাকপুর গরম। উত্তর ২৪ পরগনার শিল্প শহর জুড়ে তীব্র আলোচনা এবার সাংসদ অর্জুন সিং (Arjun Singh) কি ফের বিজেপিতে ঢুকতে চলেছেন? তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই ...

By Rana Das

Published:

Follow Us
Bjp mp Arjun singh remark controversy

ব্রিগেডে ‘জনগর্জন’ আর ব্যারাকপুর গরম। উত্তর ২৪ পরগনার শিল্প শহর জুড়ে তীব্র আলোচনা এবার সাংসদ অর্জুন সিং (Arjun Singh) কি ফের বিজেপিতে ঢুকতে চলেছেন? তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই তিনি ব্যারাকপুর থেকে গত লোকসভা ভোটে জয়ী হন। পরে বিজেপি সাংসদ থাকাকালীন ফের তৃণমূলে যোগ দেন। এবার তাঁকে প্রার্থী করেননি মমতা। ব্রিগেড থেকে প্রার্থী ঘোষণার পরই আলোচনা বাড়ছে ফের বিদ্রোহী হতে চলেছেন অর্জুন সিং।

ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন  মন্ত্রী পার্থ ভৌমিক। বিজেপি তাদের প্রথম দফার তালিকায় এই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অর্জুন সিংয়ের পুত্র পবন সিং বিজেপির বিধায়ক।  ভাটপাড়ার বিধায়ক তিনি। তাঁকেও ব্যারাকপুর থেকে প্রার্থী করতে পারে বিজেপি।

   

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বাহুবলী জনপ্রতিনিধি বলে চর্চিত অর্জুন সিং। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল ও বিজেপির মধ্যে আসা যাওয়া করেন। গতবার লোকসভা ভোটের পর থেকে উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের জবরদস্ত নেতা অর্জুন সিং বনাম তৃণমূলের সংঘাত ছিল তীব্র। সেই সংঘাতে কোণঠাসা হচ্ছিলেন অর্জুন সিং। রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তিনি ফের তৃণমূল কংগ্রেসে সামিল হন। তবে সাংসদ পদ ত্যাগ করেননি।

অর্জনের নিজের এলাকা বলে পরিচিত ভাটপাড়া কেন্দ্রে বিজেপির বিধায়ক পবন সিং। শিল্পাঞ্চলে গুঞ্জন অর্জুন সিং নিজ পুত্রকে বিজেপিতে রেখে সে দলে ফের ঢোকার পথ তৈরি রেখেছেন। আলোচনায় উঠে আসছে, যদি তাঁকে বিজেপি না নিতে চায় তাহলে পুত্রকে সামনে রেখেই তৃণমূলের সঙ্গে ছায়াযুদ্ধ চালাবেন অর্জুন সিং।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google