Slavko Damjanovic: কলকাতায় চলে এলেন স্লাভকো

কলকাতায় চলে এলেন এটিকে মোহনবাগানের নয়া বিদেশি ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ (Slavko Damjanovic)। পোগবার বদলি হিসেবে স্লাভকোকে আনা হয়েছে সবুজ মেরুন ব্রিগেডের রক্ষণকে মজবুত করতে। দামজানোভিচ চলে এলেও জনি ...

By Rana Das

Published:

Follow Us
Slavko Damjanovic

কলকাতায় চলে এলেন এটিকে মোহনবাগানের নয়া বিদেশি ডিফেন্ডার স্লাভকো দামজানোভিচ (Slavko Damjanovic)। পোগবার বদলি হিসেবে স্লাভকোকে আনা হয়েছে সবুজ মেরুন ব্রিগেডের রক্ষণকে মজবুত করতে।

দামজানোভিচ চলে এলেও জনি কাউকোর ফ্রেডরিকো গালেগো কবে আসবেন কলকাতায় সেটা স্পষ্ট নয় এখনও।তিনি এখনও অবধি ভিসা না পাওয়ায় এব‍্যাপারে কোনও নিশ্চয়তা প্রদান করতে পারছেন না এটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্ট।৫ ই জানুয়ারি প্রাক্টিস শুরুর আগেই তাকে আনার চেষ্টা চালাচ্ছে।

   

এইমুহুর্তে ফিট এবং প্রথম একাদশের নিয়মিত ফুটবলারদের ৪ ই জানুয়ারি অবধি বিশ্রাম দেওয়া হয়েছে।তবে মঙ্গলবার থেকে কোচ জুয়ান ফেরান্দো মনবীর,ইঙ্গসেন এবং দীপক টাংরিদের মতো চোট পাওয়া ফুটবলার দের নিয়ে রিহ‍্যাবে নামবেন।

এটিকে মোহনবাগানে সই করার পর স্লাভকো একটি ভিডিও বার্তায় সবুজ মেরুন সমর্থকদের উদ্দেশ্য বলেছেন, ” আমি সবুজ মেরুন জার্সি চাপিয়ে মাঠে নামার জন্যে মুখিয়ে আছি।এর আগে চেন্নাইয়ানের হয়ে খেলার সুবাদে এটিকে মোহনবাগান এবং আইএসএল সম্পর্কে ধারণা স্পষ্ট আমার।নিজের সেরাটা দেবো।কোচের সুযোগ দেওয়ার অপেক্ষায় আছি।”

১৪ জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম‍্যাচে খেলবে এটিকে মোহনবাগান।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google