আইএসএলের আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে মহামেডান, কবে ও কাদের সঙ্গে?

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে আসন্ন আইএসএলের (ISL 2024) ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচ খেলবে গতবারের ফাইনাল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mohammedan sc

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে আসন্ন আইএসএলের (ISL 2024) ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এই ফুটবল টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচ খেলবে গতবারের ফাইনাল খেলা দুই দল। এছাড়াও নয়া দল হিসেবে এবার দেশের প্রথম ডিভিশন লিগে অংশগ্রহণ করবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁরা প্রথম ম্যাচ খেলতে নামবে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে।

   

যেটি অনুষ্ঠিত হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়ামে। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সাদা-কালো সমর্থকদের। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্ট দলকে পরাজিত করে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ক্লাব। তাঁদের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু এবারের ইন্ডিয়ান সুপার লিগ। লড়াইটা যে খুব একটা সহজ নয় সেটা ভালো মতোই জানেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ।

সেজন্য অনেক আগে থেকেই দলকে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। তবে এই ফুটবল টুর্নামেন্ট শুরু করার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। বিশেষ সূত্র মারফত খবর, এক্ষেত্রে ব্ল্যাক প্যান্থার্সদের সাথে খেলার জন্য আগ্রহী রয়েছে আইএসএলের দাপুটে ক্লাব কেরালা ব্লাস্টার্স এবং কলকাতা ফুটবল লিগের ক্লাব ভবানীপুর এফসি। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আইএসএলের মরসুম শুরু করার আগে এই দুই ক্লাবের সঙ্গে খেলতে পারে রেড রোডের ক্লাব। সেক্ষেত্রে আগামী ৭ই‌ সেপ্টেম্বর ভবানীপুর এবং ৮ই সেপ্টেম্বর মিকেল স্ট্যাহরের দলের সাথে খেলতে পারে গতবারের আইলিগ জয়ীরা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google