আমরা আইএসএল খেলার ক্ষমতা রাখি- মহামেডান ফুটবল সচিব দীপেন্দু

বাংলার একমাত্র ক্লাব হিসেবে ডুরান্ড কাপে সেমিফাইনালে উঠেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। আনন্দে আত্মহারা সাদাকালো সমর্থকরা। মোহনবাগান, ইস্টবেঙ্গল যেখানে গ্রুপ টপকাতে পারল না, সেই জায়গায় ডুরান্ড কাপের সেমিফাইনালে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বাংলার একমাত্র ক্লাব হিসেবে ডুরান্ড কাপে সেমিফাইনালে উঠেছে মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। আনন্দে আত্মহারা সাদাকালো সমর্থকরা। মোহনবাগান, ইস্টবেঙ্গল যেখানে গ্রুপ টপকাতে পারল না, সেই জায়গায় ডুরান্ড কাপের সেমিফাইনালে ওঠা, মহামেডানের বিশাল কৃতিত্ব বলে মনে করছেন প্রাক্তন ফুটবলাররা।

ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস মনে করছেন, এতে দায়িত্ব অনেক বেরিয়ে গিয়েছে। সেমিফাইনাল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘ আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল। মোহনবাগান- ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে নেই, আমরা কলকাতার একমাত্র ক্লাব হিসেবে সেমিফাইনাল খেলবো। তাই সব রকমের দায়িত্ব রয়েছে আমাদের।’

   

পাশাপাশি তিনি বলেন, ‘ ছেলেরা খুব ভালো ফুটবল খেলছে ।তবে আমাদের আরও ভালো ফুটবল খেলতে হবে। কারণ সেমিফাইনালে অনেক শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হব আমরা, পাশাপাশি প্রমাণ হল আমরা আইএসএল খেলার ক্ষমতা রাখি। আইএসএল খেলার যোগ্য দল হিসেবে আমরা পরবর্তী রাউন্ডে উঠেছি।’

একইসঙ্গে সাদাকালো সচিব আত্মবিশ্বাসী যে তার দল ফাইনাল খেলবে।ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, ‘ এক্ষুনি ফাইনালের কথা ভাবছি না । কারণ সামনে সেমিফাইনাল। সেমিফাইনাল ম্যাচটা আমাদের জিততে হবে। তারপর আমরা ফাইনালে উঠবো। তবে আমাদের দল যা ফুটবল খেলছে। তাতে আত্মবিশ্বাসী আমরা ফাইনালে উঠব।’
উল্লেখ্য, প্রিয় দল নিয়ে আশাবাদী সাদাকালো সমর্থকরা। কলকাতার একমাত্র ক্লাব হিসেবে মহামেডান ডুরান্ড জিতবে এমনটাই ভাবছেন তারা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google