Maruti Suzuki Invicto বাজারে আসছে শীঘ্রই, দাম কত হবে জানেন?

ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে Maruti Suzuki Invicto। জানা গিয়েছে যে এই বহু প্রত্যাশিত গাড়ি বাজারে আসতে চলেছে আগামী ৫ জুলাই। Toyota Innova Hycross-এর মতোই হবে Maruti Suzuki ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারতে খুব শীঘ্রই আসতে চলেছে Maruti Suzuki Invicto। জানা গিয়েছে যে এই বহু প্রত্যাশিত গাড়ি বাজারে আসতে চলেছে আগামী ৫ জুলাই। Toyota Innova Hycross-এর মতোই হবে Maruti Suzuki Invicto। এছাড়াও ২৫,০০০ টাকার টোকেন মানির পরিবর্তে Invicto –র বুকিং শুরু করেছে মারুতি সুজ়ুকি। Innova Hycross-এর মতোই Invicto একটি ব্যাজ-ইঞ্জিনীয়ার সংস্করণ।

ডিজাইনের দিক দিয়ে Hycross-এর থেকে অন্য ডিজ়াইন হবে Invicto-র। এই ক্ষেত্রে অন্য ধরণের গ্রিল ব্যবহার হবে। সেই গ্রিলের আকৃতি একই থাকলেও দুটি মোটা স্ল্যাট থাকবে। মেষের ডিজাইনও আলাদা হবে। হেডলাইটের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাবে। Daytime Running Lamps- হেডলাইট ব্যবহার হবে। Maruti Suzuki Invicto-র সামনের ডিজাইন পুরোপুরি আলাদা হবে। ফগ ল্যাম্প থাকবেনা।

   

হাইক্রসের পাশাপাশি Invicto তৈরি হবে টয়োটার বিডাডি প্ল্যান্টে। ঠিক যেভাবে Grand Vitara এবং Urban Cruiser Hyryder তৈরি হয়। Invicto-র বাজারের মূল্য ৫ জুলাই লঞ্চের সময় ঘোষণা করা হবে। Hycross hybrid –এর দাম ২৫.০৩ লাখ থেকে ২৯.৯৯ লাখ। এর কাছাকাছি দাম হবে Invicto-র বলেই মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google