Manoj Tiwary: পঙ্কজ রায়-সৌরভ গঙ্গোপাধ্যায়দের ছুঁলেন মনোজ

গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) এলিট গ্রুপ বি-র ম্যাচে বাংলার হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন অভিজ্ঞ ...

By Rana Das

Published:

Follow Us
Manoj Tiwary

গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) এলিট গ্রুপ বি-র ম্যাচে বাংলার হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। পঙ্কজ রায়, অরুণ লাল ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলার চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিওয়ারি।

গত বছর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসা এই ডানহাতি ব্যাটারের এই ল্যান্ডমার্ক অর্জন করতে প্রয়োজন ছিল ৩৮ রান। তিনি তার ১৪৫তম ম্যাচে ৩০তম প্রথম শ্রেণির সেঞ্চুরি করেছিলেন। অপরাজিত ৩০৩ রানের সর্বোচ্চ স্কোর সহ ২২৯ ইনিংসে এখন ১০০৬২ রান রয়েছে এই ব্যাটারের। বাংলার সতীর্থদের সঙ্গে উদযাপনের একটি ভিডিও শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন তিওয়ারি।

   

“এমন একটি মুহূর্ত যা আমাকে আজ আবেগপ্রবণ করে তুলেছে! প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করার উদযাপন এমন দুর্দান্ত সতীর্থদের কারণে আরও বিশেষ হয়ে থাকবে। আমরা তো পরিবার, বেঙ্গল ফ্যামিলি!” ভিডিওটির সঙ্গে এই ক্যাপশন লিখেছেন তিওয়ারি।

রঞ্জি ট্রফিতে ড্র দিয়ে শুরু করেছে বাংলা। অন্ধ্র, উত্তর প্রদেশ এবং ছত্তিশগড়ের বিপক্ষে তিন ম্যাচে ৫৪ রান করে মনোজ আসামের বিপক্ষে তার ফর্ম খুঁজে পেয়েছিলেন। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৭৮ ওভারে ৪ উইকেটে ২৪২। তিওয়ারি ১৮২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন। পরের দিন, তিনি নয়টি বাউন্ডারির সাহায্যে ৩০তম প্রথম শ্রেণীর সেঞ্চুরি করেন। অনুষ্টুপ মজুমদারের সঙ্গে ২১১ রানের জুটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মনোজ। ২৩৫ বলে ১৬টি চারের সাহায্যে মোট ১২৫ রান করেছিলেন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google