Manchester United: রোনাল্ডো’দের লম্বা সফর নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই

সময় নষ্ট করতে চাইছেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) নতুন কোচ এরিক টেন হ‍্যাগ‌। খুব শীঘ্রই দলের সকল ফুটবলারদের প্রি সিজেনে ডাক দিয়েছেন তিনি। যদিও ম‍্যানচেস্টার ইউনাইটেডের এবারের প্রাক-মরশুম ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Manchester United pre-season preparations ronaldo

সময় নষ্ট করতে চাইছেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) নতুন কোচ এরিক টেন হ‍্যাগ‌। খুব শীঘ্রই দলের সকল ফুটবলারদের প্রি সিজেনে ডাক দিয়েছেন তিনি। যদিও ম‍্যানচেস্টার ইউনাইটেডের এবারের প্রাক-মরশুম প্রস্তুতি’র ফর্দ দেখলে চোখ ওল্টাবে আপনার’ও!

ব্রিটিশ সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুযায়ী প্রাক মরসুম মরশুম সফরে ২৩,০০০ মাইল ঘুরবে রোনাল্ডোরা। ১২ জুলাই রোনাল্ডো’দের প্রথম প্রস্তুতি ম‍্যাচ লিভারপুলের বিপক্ষে। এরপর মেলবোর্নে সেখানাকার বিখ‍্যাত ক্লাব মেলবোর্ন ভিক্ট্রি এবং ক্রিস্টাল প‍্যালেসের বিপক্ষে খেলবে তারা‌। তারপর পারথে তাদের ম‍্যাচ অ্যাস্টন ভিলার বিপক্ষে। এরপর ইউরোপে প্রত‍্যাবর্তন, ৩০ জুলাই অসলো’তে রেড ডেভিলস’রা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। মাত্র কুড়ি দিনের মধ্যে রোনাল্ডো’দের এই লম্বা সফরের জেরে ক্লান্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

   

প্রসঙ্গত,ম‍্যানচেস্টার ইউনাইটেড ব‍্যতীত আর কোনও প্রিমিয়ার লিগের দল এতো লম্বা সফর করছেনা। চেলসি- লিভারপুলের মতো দল গুলো বড়জোর ১০-১৫ হাজার মাইল অতিক্রম করবে। আগামী ৩০ জুলাই কমিউনিটি শিল্ডে মুখোমুখি হতে চলেছে ম‍্যানচেস্টার সিটি বনাম লিভারপুল, ইংলিশ ফুটবলের বোধন শুরু হতে মাঝে আর মাত্র কয়েকটা দিন।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google