পুজোর মুখে বন্যা প্লাবিত বর্ধমান, সরেজমিনে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গেরর একাধিক জেলা জলমগ্ন৷ চাষের জমি প্রায় জলের তলায় চলে গিয়েছে৷ জিভিসি জল ছাড়ার কারণে সেই বন্যা কবলিত জায়গায় বাড়ছে জলস্তর৷  এই বিষয় নিয়ে কয়েকদিন আগেই কেন্দ্রকে দুষেছেন ...

By Suparna Parui

Published:

Follow Us

দক্ষিণবঙ্গেরর একাধিক জেলা জলমগ্ন৷ চাষের জমি প্রায় জলের তলায় চলে গিয়েছে৷ জিভিসি জল ছাড়ার কারণে সেই বন্যা কবলিত জায়গায় বাড়ছে জলস্তর৷  এই বিষয় নিয়ে কয়েকদিন আগেই কেন্দ্রকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সম্প্রতি, দুদিনের বন্যা কবলিত জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বর্ধমানে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক করেন তিনি৷

বর্ধমানে গিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখে মমতা বলেন,”ডিভিসি যদি আবার জল ছাড়ে তাহলে আমি এবার কড়া ব্যবস্থা নেব৷ এই বন্যা রুখতে আরও সক্রিয় হতে হবে৷ ক্ষতিগ্রস্থ কৃষকরা শ্স্যবীমার টাকা পাবে৷ আবার বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে তাই এই বিষয়টি নিয়ে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সবাইকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি৷ সকলেই যাতে ত্রাণ পান সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ ঝাড়খন্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার উপর জল ঢেলে দেওয়া হয়৷”

   

কয়েকদিন আগেই ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে মমতা জানিয়েছিলেন, রাজ্যকে না জানিয়েই কেন্দ্র এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ “ম্যান মেড’ বন্যা বলে দাবি করেছিলেন তিনি৷ কিন্তু মুখ্যমন্ত্রীর কথা মানতে নারাজ কেন্দ্র৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, রাজ্য ভুল তথ্য দিচ্ছে৷ রাজ্যকে জানিয়ে ডিভিসির জল ছাড়া হয়েছে৷ সম্প্রতি ফের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দুদিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ঘাটালের প্লাবিত অঞ্চল ঘুরে দেখেছেন তৃণমূল সাংসদ দেবও৷ সেখানে গিয়ে, ত্রাণ পৌঁছে দিয়েছেন৷ দেবের কথায়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। ভেঙে পড়েছে বাড়ি। এরই মাঝে বিপদের সময় ত্রাণ ও পুনর্বাসনের কাজ সুষ্ঠভাবে যাতে হয় সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে খবর।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google