মমতার কপ্টারের সামনে রহস্যময় ড্রোন ঘিরে উত্তেজনা

মালদার মালতীপুরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অপ্রত্যাশিত ঘটনা। (Mamata Banerjee)জনসভা শেষ হওয়ার পর, মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর হেলিকপ্টারের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
mamata-banerjee-helicopter-drone-malda-rally-security-breach

মালদার মালতীপুরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় অপ্রত্যাশিত ঘটনা। (Mamata Banerjee)জনসভা শেষ হওয়ার পর, মুখ্যমন্ত্রী যখন পরবর্তী গন্তব্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর হেলিকপ্টারের সামনে একটি ড্রোন উড়তে দেখা যায়। উড়ন্ত ড্রোনটির রহস্যজনক গতিবিধি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মমতা। তিনি তৎক্ষণাৎ নিরাপত্তা কর্মকর্তাদের ডেকে জানতে চান, “এই ড্রোনটা কোথা থেকে এল? কে ওড়াচ্ছে? এটা কী উদ্দেশ্যে উড়ছে?”

মালতীপুরের বিশাল মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী তাঁর বক্তৃতায় বিজেপি, আইএসএফ ও অন্যান্য বিরোধীদের তীব্র সমালোচনা করেন। বিশেষ করে সাম্প্রতিক কালিয়াচকের ঘটনা নিয়ে তিনি সরব হন এবং বলেন যে, রাজ্যের বদনাম করার জন্য পরিকল্পিত চক্রান্ত চলছে।

   

সভা শেষে মমতা যখন হেলিকপ্টারের দিকে এগোচ্ছিলেন, তখনই আকাশে ছোট্ট একটি ড্রোন দেখা যায়। ড্রোনটি হেলিকপ্টারের কাছাকাছি ঘুরছিল বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে পড়েন। মমতা স্পষ্ট নির্দেশ দেন, ড্রোনের উৎস খুঁজে বের করতে হবে এবং যারা এটি ওড়াচ্ছে তাদের চিহ্নিত করতে হবে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google